June 24, 2026, 3:30 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

ধর্ষকের সঙ্গে ভুক্তভোগীর বিয়ে বন্ধ চেয়ে করা রিট খারিজ

অভয়নগর প্রতিবেদক

ধর্ষকের সঙ্গে ভুক্তভোগীর বিয়ে বন্ধে সরকারকে নির্দেশনা দেয়ার আবেদন জানিয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (১২ জানুয়ারি) বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রিটে আইন সচিবের পরিবর্তে স্বরাষ্ট্র সচিবকে প্রথম বিবাদী করার কারণেই হাইকোর্ট বেঞ্চ রিটটি শুনানির জন্য উত্থাপিত হয়নি বিবেচনায় খারিজ করে দেন।
এর আগে, গত বছরের ২২ অক্টোবর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এ রিট করেন আইনজীবী রাকিবুল হাসান।

আবেদনে বলা হয়, ধর্ষকের সঙ্গে ভুক্তভোগী নারীর বিয়ে দেয়ার প্রথা যৌন সহিংসতাকে স্বাভাবিক করে তোলে। এ ধরনের বিয়ে আইনের শাসনকে দুর্বল করে এবং ধর্ষণের মতো জঘন্য অপরাধে দায়মুক্তির সংস্কৃতি টিকিয়ে রাখে।
তিনি হাইকোর্টের কাছে একটি রুল জারির আবেদন জানান, যেন কর্তৃপক্ষকে ব্যাখ্যা দিতে বলা হয়– এ ধরনের বিয়ে প্রতিরোধে তাদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না।



ফেসবুক কর্নার