April 24, 2026, 3:25 am
শিরোনাম :
ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ

সওজের জায়গা থেকে ৫০ লাখ টাকার গাছ কাটার অভিযোগ

Reporter Name

অসীম রায় (অশ্বিনী), বান্দরবান
বান্দরবানে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা থেকে প্রায় ৫০ লাখ টাকার গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা আশরাফ উল্লাহ বাচ্চুর বিরুদ্ধে। জানা যায়, গত ৭ নভেম্বর বান্দরবান সদরের মেঘলা মৃত্তিকা অফিস সংলগ্ন সওজের জায়গা থেকে প্রায় ৫০ বছরের পুরোনো মেহগনি, গামারি ও কড়ই গাছসহ মোট ৯টি গাছ কেটে ফেলা হয়। স্থানীয়দের দাবি, এসব গাছ সড়ক রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত, যা কাটা হলে ওই অংশে ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, গাছ কাটার আগে বন বিভাগের অনুমতি নেওয়া হয়নি। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর বাধার মুখে শ্রমিকরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
অভিযুক্ত আশরাফ উল্লাহ বাচ্চু দাবি করেছেন, গাছগুলো তার নিজস্ব জমি থেকে কাটা হয়েছে। তবে তিনি স্বীকার করেন, বন বিভাগের অনুমতি নেওয়া হয়নি। এ বিষয়ে বান্দরবান সদর থানার এসআই আলাউদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং বন বিভাগ ও সওজের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়া হবে।
সওজের সহকারী প্রকৌশলী অং শৈ প্রু মারমা জানান, কাটা গাছগুলো বিভাগের নিজস্ব সীমানার ভেতরে অবস্থিত, তাই আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে। নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন বলেন, “তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”



ফেসবুক কর্নার