June 23, 2026, 5:09 pm
শিরোনাম :
জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ অতীতের দর্পণে গ্রামবাংলা: হারিয়ে যাওয়া সোনালি স্মৃতির ব্যবচ্ছেদ চট্টগ্রাম বন্দরের এনসিটিতে আরটিজি ক্রেনে আগুন, ক্ষতিগ্রস্ত ৪ কনটেইনার কুড়িগ্রামে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: দেশীয় অস্ত্রসহ ইউপি সদস্য গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ ধানমন্ডিতে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিকের উপর হামলা শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার প্রতিবাদে কুষ্টিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ ৫ গোল মেসির, সমান ৪ গোল করে ২য়-৩য় অবস্থানে এমবাপ্পে-হালান্ড

আল্লামা ফুলতলী (র.)-এর ১৮তম ওফাত বার্ষিকী উপলক্ষে বিশাল ঈসালে সাওয়াব মাহফিল

অভয়নগর প্রতিবেদক

আজ ১৫ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ হযরত আল্লামা আবদুল লতিফ চৌধুরী ফুলতলী (র.)-এর ১৮তম ওফাত বার্ষিকী উপলক্ষে জকিগঞ্জের ফুলতলী ছাহেববাড়ি সংলগ্ন বালাই হাওরে বিশাল ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে।
সকাল সাড়ে ১০টায় আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর মাযার যিয়ারতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শুরু হবে। এরপর খতমে কুরআন ও দুআর মাধ্যমে মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানসূচিতে রয়েছে খতমে বুখারী, খতমে খাজেগান, দালাইলুল খায়রাত শরীফের খতম, যিকির মাহফিল, বিষয়ভিত্তিক বয়ান ও স্মৃতিচারণমূলক আলোচনা।
মাহফিলে তা’লীম-তরবিয়ত প্রদান করবেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর সুযোগ্য উত্তরসূরী মুরশিদ হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী। সম্মানিত অতিথি হিসাবে ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছেন মদীনা শরীফের প্রখ্যাত বুযুর্গ সায়্যিদ আল হাবীব আসিম আদী ইয়াহইয়া ও জেদ্দার প্রখ্যাত বুযুর্গ সায়্যিদ আল হাবীব ওমর আহমদ আল হাবাশী। এছাড়াও দেশ-বিদেশের প্রখ্যাত পীর-মাশায়িখ, আলিম-উলামা, ইসলামী শিক্ষাবিদ, চিন্তাবিদ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
মাহফিল উপলক্ষ্যে সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন। লাখো মুসলিম জনতাকে স্বাগত জানানোর জন্য বালাই হাওর প্রস্তুত। রতনগঞ্জ বাজারের উত্তর ও দক্ষিণে গাড়ি পার্কিং-এর জন্য দশটি মাঠ এবং ছাহেববাড়ি অভিমুখী মোটরসাইকেল পার্কিংয়ের সুব্যবস্থা করা হয়েছে। স্বেচ্ছাসেবকরা প্রশিক্ষণপ্রাপ্ত ও দায়িত্বপ্রাপ্ত, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, হযরত আল্লামা ফুলতলী (র.) ১৯১৩ সালে জকিগঞ্জের নিভৃত পল্লী ফুলতলীতে জন্মগ্রহণ করেন। সারাজীবন তিনি দীনের বহুমুখী খিদমত, ইলমে কিরাত ও হাদীস, তাসাওউফ শিক্ষা এবং সমাজসেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন। তিনি ২০০৮ সালের ১৫ জানুয়ারি ইন্তেকাল করেন।



ফেসবুক কর্নার