August 15, 2026, 8:30 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

আগামী ১২ তারিখের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ: অর্থ উপদেষ্টা

অভয়নগর প্রতিবেদক

সিরাজগঞ্জ: অন্তর্বর্তী সরকারের অর্থ ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আগামী ১২ তারিখের জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় সিরাজগঞ্জ কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসন আয়োজিত ভোটার সচেতনতামূলক “গণভোট সুপার কারাভ্যান” উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “আগামী নির্বাচনের স্বচ্ছতা গুরুত্বপূর্ণ। শুধু আমাদের দেশের জনগণ নয়, বিদেশিরাও এই নির্বাচনের দিকে তাকিয়ে আছেন। গণভোট ও সংস্কারের বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ন।” তিনি আরও বলেন, “জুলাই বিপ্লবের অর্জন জনগণের মধ্যে ছড়িয়ে দিতে হবে এবং নেতিবাচক প্রবণতা থেকে সঠিকভাবে নেগেটিভ প্রভাব কমাতে হবে। হ্যাঁ ভোট সমর্থন করে নিজেদের শক্তিশালী করতে হবে এবং আগামী সরকারের কার্যক্রমে সহায়তা করতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের কমিশনার ড. আ. ন. ম বজরুল রশীদ। উপস্থিত ছিলেন মন্ত্রীপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন, জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের সচিব সাইফুল ইসলাম, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার শরীফ, সিরাজগঞ্জ পুলিশ সুপার সাইফুল ইসলাম সান্তু এবং জেলা ও ৯টি উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পীরা মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন এবং ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করা হয়।



ফেসবুক কর্নার