June 24, 2026, 5:03 pm
শিরোনাম :
সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪ মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ

ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর টহল গাড়ি খাদে, আহত ৪ সদস্য

অভয়নগর প্রতিবেদক

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় দায়িত্ব পালনের সময় সড়ক দুর্ঘটনায় সেনাবাহিনীর চারজন সদস্য আহত হয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে মহেশপুর–খালিশপুর সড়কের বেলেঘাট ঈদগাহ ময়দানের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সেনাবাহিনী সূত্রে জানা যায়, মহেশপুর থেকে খালিশপুরের দিকে যাচ্ছিল একটি সেনা টহল পিকআপ ভ্যান। এ সময় পিছন দিক থেকে একটি ট্রাক ধাক্কা দিলে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। ধাক্কার কারণে ট্রাকটিও পাশের খাদে পড়ে। ট্রাকটির স্টিয়ারিং বিকল হয়ে নিয়ন্ত্রণ হারানো কারণ হিসেবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
দুর্ঘটনায় আহত চার সেনাসদস্যকে দ্রুত মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সেনা ক্যাম্পের কর্মকর্তা মেজর নাভিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর ট্রাকটির চালক গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। দুর্ঘটনাকবলিত ট্রাকটির নাম “মা-বাবার দোয়া (মারিয়া মিরাজ)” এবং রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ট ১৫-২৬৭৮।
সেনাবাহিনী জানিয়েছে, আহত সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে।



ফেসবুক কর্নার