June 24, 2026, 5:01 pm
শিরোনাম :
সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪ মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ

ছ্যাঁচড়া চোরের উপদ্রবে অতিষ্ঠ রৌমারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

অভয়নগর প্রতিবেদক

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ছ্যাঁচড়া চোরের ক্রমবর্ধমান উপদ্রব স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। রৌমারী সদরের আশপাশে মসজিদের দান বাক্সের তালা, ছোটখাটো ফলের দোকানের ফল এবং মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চুরি হওয়ার ঘটনা বৃদ্ধি পেয়েছে।
রৌমারী সদরের ব্যবসায়ী আকবর আলী বলেন, “দোকান খুলে জরুরি কাজ করতে গেলে দেখছি বিস্কিট বা পাউরুটি চুরি হয়ে গেছে। আমরা এর দ্রুত প্রতিকার চাই।” অন্য ব্যবসায়ী আমজাদ হোসেন জানান, “এখন দোকান থুয়ে চোঁখ সরানোই দায়। চোরেরা গ্যাস সিলিন্ডার, পাইপ, সেলাই যন্ত্রসহ ছোটখাটো জিনিসও চুরি করছে। প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়।”
থানার পুলিশ কনস্টেবল হাসান জানান, “যেখানে এই ছ্যাঁচড়া চোরকে দেখবেন আমাদেরকে অবগত করুন। আমরা প্রশাসনের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেব।”
রৌমারী বণিক সমিতির সদস্য শাহ মোহাম্মদ আব্দুল মোমেন বলেন, “ছ্যাঁচড়া চোর এখন রৌমারীর জন্য অভিশাপ হয়ে উঠেছে। নিজেকে সচেতন করা জরুরি। সম্ভব হলে দোকান ও বাড়িতে সিসি ক্যামেরা স্থাপন করা যেতে পারে।”



ফেসবুক কর্নার