June 24, 2026, 1:08 pm
শিরোনাম :
মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি

রাণীনগরে আগুনে দগ্ধ গৃহবধুর মৃত্যু ঘিরে গুঞ্জন

অভয়নগর প্রতিবেদক


‎নওগাঁর রাণীনগরে আগুনে দগ্ধ বাসন্তী রাণী (২৫) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের হরিপুর গ্রাম থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। বাসন্তী রাণী ওই গ্রামের প্রবাসী উৎপল চন্দের স্ত্রী। গৃহবধুৃর মৃত্যু ঘিরে নানান গুঞ্জন ও জল্পনা কল্পনা চলছে। বাসন্তী রাণীর স্বজনরা দাবি করেছেন তাকে হত্যার পর আগুনে পুড়ে দগ্ধ করা হয়েছে।

‎বাসন্তী রাণীর শুশুর কৃষ্ণবন্ধু ওরফে মুন্টু জানান,সোমবার সকালে মাঠের মধ্যে ক্ষেতে আলু তোলার জন্য আমরা সবাই চলে যাই। বাড়ীতে শুধুমাত্র বউমা বাসন্তী একাই ছিল। বেলা সাড়ে ১০টা নাগাদ আলু রাখার জন্য বস্তা নিয়ে আসার কথা বলার জন্য বউমার ফোনে একাধীকবার ফোন দিয়েও কোন সারা পাওয়া যায়নি।  ফলে মাঠ থেকে বাড়ীতে এসে দেখতে পান চুলার পারে বউমার শরীর আগুনে জলছে। এসময় প্রতিবেশীদের ডাক দিলে তারা দৌড়ে ছুটে আসে। কিন্তু ততক্ষনে বউমার শরীর পুরোটা আগুনে পুড়ে দগ্ধ হয়ে ঝলসে গেছে। তিনি ধারনা করে বলেন,হয়তো চুলায় খড়ি দিয়ে ভাত গরম করার সময় আগুন ধরে পুড়ে মারা যেতে পারে।
‎বাসন্তীর ছোট বোন লক্ষী রাণী বলেন, কয়েক মাস আগে বাসন্তীর শাশুড়ী মারা গেছেন। মাত্র তিন বছরের এক কন্যা শিশু নিয়ে শুশুড়ের সাথে বাড়ীতে থাকতেন বাসন্তী। এছাড়া স্বামী উৎপল কুয়েতে থাকেন। তার সাথে পারিবারিক নানান বিষয় নিয়ে বনি-বনা হচ্ছিলনা। প্রায় মোবাইল ফোনে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বদ্ব হতো। তাই অতিষ্ঠ হয়ে রোববার মোবাইল ফোনে জানিয়েছিলেন বাবার বাড়ীতে নিয়ে যাবার কথা। অথচ আজ তার মরদেহ দেখছি।
‎বাসন্তীর মামা গোপেস চন্দ্র বলেন,আমার ভাগনী আগুনে পুরে মারা যায়নি। তাকে হত্যার পর আগুনে পোড়ানো হয়েছে। তিনি দাবি করে বলেন,মানুষের শরীরে আগুন ধরলে নানান ভাবে বাঁচার চেষ্টা করে। অথচ যেভাবে মরদেহ আগুনে দগ্ধ হয়ে পরে আছে তাতে বাঁচার জন্য বিন্দু মাত্র চেষ্টা করা বা ছটফট করার কোন আলামত দেখা যাচ্ছেনা। তাই বিষয়টি ভাল করে ক্ষতিয়ে দেখতে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে মৃত্যুর ঘটনাটি উদঘাটনের দাবি জানিয়েছেন তিনি।

‎রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) বাবলু চন্দ্র পাল জানান,আগুনে দগ্ধ হয়ে পোড়া বাসন্তীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। কিভাবে তার মৃত্যু হয়েছে তা জানতে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রির্পোট হাতে আসলেই পরবর্তি পদক্ষেপ নেয়া হবে। এছাড়া বিষয়টি আরো ভাল করে সুষ্ঠু তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।



ফেসবুক কর্নার