June 24, 2026, 3:33 pm
শিরোনাম :
গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪ মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

অস্ত্রসহ গ্রেপ্তার কুষ্টিয়ার শীর্ষ চরমপন্থী ‘বো’মা মাসুম

ফয়সাল আহমেদ

কুষ্টিয়া জেলার শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটন ও কালু গ্রুপের সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত মাসুম ওরফে ‘বো’মা মাসুমকে গ্রেপ্তার করেছে কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি সূত্রে জানা যায়, ১৯ জানুয়ারি ২০২৬ তারিখে কুষ্টিয়া জেলায় বিশেষ অভিযান চালিয়ে কাঞ্চনপুর ইউনিয়নের শৈলগাড়ি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, একটি চাপাতি এবং একটি পুরোনো তরোয়ার উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মাসুম দীর্ঘদিন ধরে কুষ্টিয়ায় চরমপন্থী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং সন্ত্রাসী লিপটন ও কালু বাহিনীর গুরুত্বপূর্ণ সংগঠক হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে অস্ত্রসহ বিভিন্ন অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে কুষ্টিয়া মডেল থানায় একটি অস্ত্র মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
পুলিশ আরও জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চরমপন্থী ও সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার