June 24, 2026, 2:20 pm
শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪ মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার

নওগাঁয় অবৈধভাবে কৃষিজমির মাটি খনন, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

অভয়নগর প্রতিবেদক

 নওগাঁর মান্দায় অবৈধভাবে কৃষিজমির উপরিভাগের মাটি খননের দায়ে ভ্রাম্যমাণ আদালত একজনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের গোটগাড়ী এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ। অভিযানে অনুমতি ছাড়া কৃষিজমির উপরিভাগের মাটি কেটে নেওয়ার প্রমাণ পাওয়ায় ওই ব্যক্তিকে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ভূমি ব্যবস্থাপনা ও প্রতিকার আইন-এর ১৩ ধারায় এই জরিমানা আদায় করা হয়েছে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ বলেন, অনুমতি ছাড়া কৃষিজমির উপরিভাগের মাটি কর্তন সম্পূর্ণ অবৈধ। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হয় এবং কৃষিজমির ব্যাপক ক্ষতি হয়। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, আইন অমান্যকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।



ফেসবুক কর্নার