April 24, 2026, 4:25 am
শিরোনাম :
ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ

গোপালগঞ্জে র‍্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের অভিযনে,গাঁজাসহ আটক ২

অভয়নগর প্রতিবেদক

গোপালগঞ্জের কাশিয়ানীতে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে খুলনা র‍্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প। সোমবার (১৯জানুয়ারি) রাত পৌনে আটটায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মহেশপুর ইউনিয়ন এর মাঝীগাতী বাস স্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোঃ নুরুল আলম (৪০) ও মোঃ আবু তাহের (৪৪) নামের ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় আসামিদের থেকে ০১ টি মাইক্রোবাসসহ সর্বমোট ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি মোঃ আবু তাহের (৪০) ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ আধারমানিক গ্রামের মৃত নূরুল হুদার ছেলে ও মোঃ নূরুল আলম (৪০) একই উপজেলার পৃর্ব ছাগলনাইয়া গ্রামের আবুল কাসেম এর ছেলে।নখুলনা র‍্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প কমান্ডার এস এম রেজাউল হক আটকের বিষয়ে নিশ্চিত করে জানান- আসামিদের বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।



ফেসবুক কর্নার