June 24, 2026, 3:52 pm
শিরোনাম :
গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪ মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

পুলিশের অভিযানে গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

অভয়নগর প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
সোমবার (১৯ জানুয়ারি ২০২৬ খ্রি.) সকাল ৯টা ৫৫ মিনিটে সদর থানাধীন বাসুদেব ইউনিয়নের উজানিসার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় উদ্ধারকৃত গাঁজা বিধি মোতাবেক জব্দ তালিকামূলে জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—
১) খাইরুল ইসলাম (২৮), পিতা: আবেদ আলী, মাতা: রাবেয়া খাতুন।
২) নাঈম (২১), পিতা: মৃত মো. নজরুল ইসলাম, মাতা: মর্জিনা।
৩) মো. আতিকুল ইসলাম (১৮), পিতা: মো. কামাল উদ্দিন, মাতা: আয়েশা খাতুন।
তিনজনের বাড়ি ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার পাড়াইল এলাকায়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।



ফেসবুক কর্নার