June 24, 2026, 2:18 pm
শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪ মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার

চিরিরবন্দরে অবৈধ ট্রাক্টরের বিরুদ্ধে অভিযান জরিমানা 

অভয়নগর প্রতিবেদক

দিনাজপুরের চিরিরবন্দরে সড়ক ও পরিবহন আইন ভঙ্গের অভিযোগে অবৈধ ট্রাক্টরের বিরুদ্ধে অভিযান চালিয়ে অন্তত পৌঁণে ২ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। এসব অবৈধ ট্রাক্টরের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। গত ১৯ জানুয়ারি সোমবার বিকালে চিরিরবন্দরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় দুইটি অবৈধ ট্রাক্টরকে আটক করে ১২ হাজার টাকা জরিমানা করেন তিনি। অভিযান পরিচালনা করে গত ৪ দিনে ১৮টি ট্রাক্টরের বিরুদ্ধে ১ লাখ ৭২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজ বলেন, দিনের বেলা চলাচলরত এসব অবৈধ ট্রাক্টরের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। নিরাপদ সড়কের স্বার্থে যে নিদের্শনা জারি করা হয়েছে, তা শতভাগ বাস্তবায়নে আমরা কাজ করে যাবো।
উল্লেখ্য গত ১২ জানুয়ারি উপজেলার বিন্যাকুড়ি-বেলতলী সড়কের ক্লাবের মোড় নামক স্থানে ইটবোঝাই ট্রাক্টর ও ব্যাটারীচালিত ইজিবাইকের মুখোমুখী সংঘর্ষের ঘটনায় দুইজন এসএসসি পরীক্ষার্থী নিহত ও ৫জন আহত হয়। এ ঘটনায় অবৈধ ট্রাক্টর চলাচল বন্ধের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর দুইদিন সড়ক অবরোধ ও বিক্ষোভের পর দিনের বেলা ট্রাক্টর চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করে উপজেলা প্রশাসন



ফেসবুক কর্নার