October 5, 2026, 3:05 pm
শিরোনাম :
আওয়ামী লীগের সঙ্গে পুনর্মিলন নয়, বিচার নিশ্চিত করতে হবে ২২ অক্টোবর ছুটি অনুমোদন, দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি ঢাকায় আত্মসমর্পণের পর শ্রমিক-যুবদল নেতাকে কারাগারে দিনাজপুরে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার ছিনতাইকারী ধাওয়ায় বাসের ধাক্কায় পুলিশ কনস্টেবলের মৃত্যু লক্ষ্মীপুরে আশ্রয়ণ প্রকল্পের ১৫২ ঘরে তালা, জলাবদ্ধতায় দুর্ভোগ প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ছাড়া ভোটে অর্থ নেই: দীপকে ৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন লুৎফুর কালীগঞ্জে ভার্চ্যুয়াল বৈঠক ঘিরে পুলিশের অভিযান বাংলাদেশি ভেবে দুই ভারতীয়কে গুলি করার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

ভারত থেকে ফেরার সময় বেনাপোলে বিপুল বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক

অভয়নগর প্রতিবেদক

ভারত থেকে ফেরার সময় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের কাস্টমস তল্লাশি কেন্দ্রে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। মঙ্গলবার বিকেলে আটক হওয়া যাত্রীর নাম আব্দুস সালাম (৫০)। তিনি মুন্সিগঞ্জ জেলার সদর থানার রঞ্বাহাওলা পাড়ার বাসিন্দা এবং আব্দুল সামাদ ব্যাপারীর ছেলে।
বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার অটুল গোস্বামী বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ভারত থেকে ফেরার সময় আব্দুস সালাম নামের ওই যাত্রীকে সন্দেহজনক মনে হলে তার ব্যাগ তল্লাশি করা হয়। তল্লাশিতে ব্যাগের ভেতর থেকে ৩২ হাজার ২০০ কানাডিয়ান ডলার এবং ৩৩ হাজার ৪০০ অস্ট্রেলিয়ান ডলার উদ্ধার করা হয়, যার বাংলাদেশি মূল্য আনুমানিক প্রায় ৬০ লাখ টাকা।
কাস্টমস কর্তৃপক্ষ জানায়, ঘোষণাবিহীনভাবে এত বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা বহন করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ঘটনায় আটক আব্দুস সালামের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত বৈদেশিক মুদ্রা বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।
ঘটনাটি নিয়ে কাস্টমস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আরও তদন্ত চলছে বলে জানা গেছে।



ফেসবুক কর্নার