June 24, 2026, 2:18 pm
শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪ মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার

চৌগাছায় প্রতিপক্ষের হামলায় দুই জন নিহত

অভয়নগর প্রতিবেদক

যশোরের চৌগাছায় জায়গা-জমি বিক্রয় সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুই জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২০ এপ্রিল) বিকাল ৩টার দিকে উপজেলার ফুলসারা ইউনিয়নের সলুয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নের জগহাটি গ্রামের তফজেল মল্লিকের ছেলে রফিকুল ইসলাম (৫০) ও একই গ্রামের মেলোর ছেলে পলাশ (৩৪)।
প্রত্যক্ষদর্শীরা জানান, রফিকুল ইসলাম ও পলাশ সলুয়া বাজারে পাশাপাশি ব্যবসা পরিচালনা করতেন। জমি বিক্রয়কে কেন্দ্র করে মঙ্গলবার বিকালে চৌগাছা-যশোর সড়কের সলুয়া আদর্শ কলেজের প্রায় ৫০ গজ উত্তরে কামরুল স্টোর ও জামির এন্টারপ্রাইজের সামনে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পলাশ ধারালো গাছিদা দিয়ে রফিকুল ইসলামকে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর আহত করেন।
স্থানীয়রা আহত রফিকুলকে উদ্ধার করে প্রথমে যশোর সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে নড়াইল জেলার একটি বাজার এলাকায় পৌঁছালে তিনি মারা যান।
রফিকুল ইসলামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় উত্তেজিত জনতা অভিযুক্ত পলাশকে গণধোলাই দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



ফেসবুক কর্নার