November 20, 2026, 12:27 am
শিরোনাম :
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন, এনসিপির নিন্দা রাজশাহী নিউমার্কেটের উন্নয়ন ও সংস্কারে রাসিক প্রশাসকের পরিদর্শন এনাফ ইজ এনাফ, আসুন সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই: প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর ৪০ দিনের কর্মসূচি ঘোষণা ফটিকছড়িতে টিলা কাটার প্রমাণ মিললেও মামলায় গড়িমসির অভিযোগ চুনারুঘাটে শ্মশানের টিন চুরির অভিযোগে মেম্বারের বিরুদ্ধে তদন্তের দাবি নড়াইলে হামলায় নিহত বিএনপির দুই নেতার জানাজা সম্পন্ন লালমনিরহাটের সামাজিক আন্দোলন ছড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান নাশকতা ও সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মহাসড়কে নাশকতার চেষ্টা, চৌদ্দগ্রামে আটক ৬

নাজিরপুরে ভোক্তা অধিকারের মোবাইল কোর্টে জরিমানা

অভয়নগর প্রতিবেদক

 

 

পিরোজপুরের নাজিরপুর উপজেলার বই টাকাটা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি ২০২৬) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে বিভিন্ন অনিয়মের অভিযোগে মেসার্স এম এম পোল্ট্রি ফিড, লিমা মেডিকেল ও সেবা মেডিকেলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সর্বমোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে দোকানিদের মূল্য তালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও অন্যান্য বিধি মেনে চলার বিষয়ে সতর্ক করা হয়।
ভোক্তা স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।



ফেসবুক কর্নার