April 24, 2026, 9:04 am
শিরোনাম :
সাইবার সুরক্ষা আইন ২০২৬: একটি যুগান্তকারী রক্ষাকবচ সালিস বৈঠকে স্কুলের দেয়াল ধসে সাবেক কাউন্সিলরসহ আহত ৩ প্রবাসী নবী হোসেনের সংসার ভাঙনের অভিযোগ, ন্যায়বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ জবিতে শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্যাংক অ্যাকাউন্ট সুবিধা চালু ভুল প্রশ্নপত্র ইস্যুতে ১৭৭ শিক্ষার্থী নিয়ে শঙ্কা নেই: জেলা প্রশাসক গোবিন্দগঞ্জে বৈশাখী মেলার আড়ালে অনৈতিক কর্মকাণ্ড: প্রশাসনের অভিযানে আসর ভেঙে দেওয়া শিবপুরে প্রাইভেট পড়াতে অস্বীকৃতি: শিক্ষকের ওপর হামলা, আটক ২ দোয়ারাবাজারে মাদকসহ আটক মামুন, ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদণ্ড ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত

চোর চিনে ফেলায় গৃহিনীকে হত্যার অভিযোগ

অভয়নগর প্রতিবেদক

ফকিরহাটে এক বাড়িতে চুরি করতে এসে তার মোমেনা বেগম (৪২) নামে এক গৃহিনীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের মধ্যবাহিরদিয়া এলকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহিনী মধ্যবাহিরদিয়া এলকার বিশিষ্ট ব্যবসায়ী বিল্লাল খাঁনের সহধর্মিনী এবং স্থানীয় ইউপি সদস্য খাঁন জাহিদ হাসানের মেঝ ভাবী।

ঘটনার রাতেই নিহতের স্বামী বিল্লাল খাঁন বাদি হয়ে অজ্ঞাতনামা আসামী করে থানায় একটি হত্যা মামলা করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার (২১ জানুয়ারী) রাত ১০টার দিকে বিল্লাল খাঁন মানসা বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি আসেন। তিনি ঘরে প্রবেশ করে দেখেন তার স্ত্রী ঘরের ভেতর মৃত অবস্থায় পড়ে আছেন।

খবর পেয়ে বাহিরদিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই ওহিদুল হক সহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে মরদেহের প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী শেষে মরদেহ উদ্ধার করেন।

হর প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী শেষে এস আই ওহিদুল হক জানান, মরদেহের মুখমন্ডলে একাধিক আঘাতের চিহৃ রয়েছে। এছাড়াও কানের নিচেও আঘাতের চিহৃ দেখা গেছে। তাকে কিল, ঘুসি মেরে আঘাত করে এবং গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছেন। চোরকে চিনে ফেলায় ওই গৃহিনীকে হত্যা করতে পারে বলে জানান।

নিহতের স্বামী বিল্লাল খাঁন জানান, তিনি দোকান থেকে বাড়ি এসে দেখেন তার স্ত্রীকে মৃত অবস্থায় ঘরের ভেতর পড়ে আছেন। ঘটনার সময় বাড়িতে তার স্ত্রী একা ছিলেন। দুর্বৃত্তরা তার স্ত্রীকে মেরে ঘর থেকে ঘর থেকে নগদ ২৩ হাজার টাকা, দুটি স্বর্ণের রুলি ও এক জোড়া কানের দুল চুরি করে নিয়ে গেছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় রাতেই নিহতের স্বামী বিল্লাল খাঁন বাদি হয়ে অজ্ঞাতনামা আসামীর থানায় একটি হত্যা মামলা করেছেন। ঘটনা সাথে জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলছে। মামলাটি বর্তমানে তদন্তধিন রয়েছে



ফেসবুক কর্নার