November 20, 2026, 12:00 am
শিরোনাম :
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন, এনসিপির নিন্দা রাজশাহী নিউমার্কেটের উন্নয়ন ও সংস্কারে রাসিক প্রশাসকের পরিদর্শন এনাফ ইজ এনাফ, আসুন সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই: প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর ৪০ দিনের কর্মসূচি ঘোষণা ফটিকছড়িতে টিলা কাটার প্রমাণ মিললেও মামলায় গড়িমসির অভিযোগ চুনারুঘাটে শ্মশানের টিন চুরির অভিযোগে মেম্বারের বিরুদ্ধে তদন্তের দাবি নড়াইলে হামলায় নিহত বিএনপির দুই নেতার জানাজা সম্পন্ন লালমনিরহাটের সামাজিক আন্দোলন ছড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান নাশকতা ও সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মহাসড়কে নাশকতার চেষ্টা, চৌদ্দগ্রামে আটক ৬

কালীগঞ্জে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আটক ১

হাফিজুর রহমান সাতক্ষীরা

 

র‍্যাবের মাদকবিরোধী ঝটিকা অভিযানে সবুজ গাজী নামে ১ মাদক কারবারিকে ৩২৪ বোতল ফেনসিডিল সাদৃশ্য কোভিন ফসফেট মিশ্রিত নিষিদ্ধ এসফাক কাশির সিরাপ সহ আটক করেছে। আটককৃত সবুজ গাজী (২৫) সাতক্ষীরার দেবহাটা থানার হাদিপুর গ্রামের রবিউল ইসলাম গাজীর পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার র‍্যাব-৬ এর একটি অভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়ার নেতৃত্বে মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বাগবাটি এলাকায় গত বৃহস্পতিবার( ২২ জানুয়ারি) ৫ টার দিকে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে ৩২৪ বোতল ফেনসিডিল সহ আটক করে। এ ব্যাপারে কালিগঞ্জ থানায় ২০১৮ সালের ৩৬১ সারনিক ১৪( গ) ও ৪১ ধারায় কালিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনেএকটি মামলা দায়ের হয়েছে। মামলা নং ১৫ ।



ফেসবুক কর্নার