August 15, 2026, 8:29 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

পাটকেলঘাটায় দুই কোটি টাকা ডাকাতির ঘটনায় তিন লাখ টাকা উদ্ধার আটক ৩

অভয়নগর প্রতিবেদক

সাতক্ষীরা জেলার পাটকেলঘাটায় সংঘটিত আড়াই কোটি টাকা ডাকাতির আলোচিত ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পিবার ২২ জানুয়ারী রাতে তিনজন ডাকাতকে গ্রেফতার করেছে। এ সময় লুট হওয়া অর্থের মধ্যে তিন লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম লুৎফুন কবীর-এর নেতৃত্বে খলিষখালী পুলিশ ক্যাম্পের এএসআই বি এম তৌহিদুজ্জামানসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে ঘটনায় জড়িত তিন ডাকাতকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ডাকাতরা হলেন— মোকসেদ, হাফিজুর ও সাঈদ। তারা সবাই খলিষখালী গ্রামের বাসিন্দা।
এলাকাবাসী জানান, এত বড় একটি ডাকাতির ঘটনার পর মানুষ ভীত ও আতঙ্কিত হয়ে পড়েছিল। তবে পুলিশ যেভাবে দ্রুত ব্যবস্থা নিয়েছে, তা সাহসী ও প্রশংসনীয়। এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করছেন।
এদিকে তদন্তের অংশ হিসেবে ডাকাত দলের সদস্য মোকসেদের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পাটকেলঘাটা থানায় নেওয়া হয়েছে। পুলিশ আশা করছে, জিজ্ঞাসাবাদের মাধ্যমে ডাকাতির সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত করা এবং বাকি লুট হওয়া অর্থ উদ্ধার করা সম্ভব হবে



ফেসবুক কর্নার