April 24, 2026, 6:44 pm
শিরোনাম :
আইনমন্ত্রীর কড়া বার্তা: বিচার ব্যবস্থায় অনৈতিকতা বরদাস্ত নয় পরিত্যক্ত স্কুল ভবনে মাদক আসর, আতঙ্কে মণিরামপুরের স্থানীয়রা জকসুকে দলীয় কর্মসূচিতে ব্যবহারের অভিযোগে প্রতিবাদ ছাত্রদল-সমর্থিত প্রতিনিধিদের টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক অষ্টঘরিয়ায় পাপ্পু ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্টে বাহাদিয়া ক্লাবের জয় কলেজের শিক্ষিকাকে পেটানো ও ভাঙচুরের ঘটনা’য় বিএনপি নেতাকে-বহিষ্কার ওয়ারিশ গোপন করে জমি বিক্রির অভিযোগ, কালীগঞ্জে প্রতারণার শিকার ক্রেতা আধুনিকতার পিঠে মধ্যযুগ: রৌমারীতে জ্বালানি সংকটে ফিরছে ‘ঢেঁকি কল’ নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে আহত বহু যাত্রী আইডি যাচাইয়ে ন্যায্যমূল্যে ডিজেল পেয়ে স্বস্তিতে চুয়াডাঙ্গর কৃষকরা

ব্যানার অপসারণের প্রতিবাদে পঞ্চগড়ে বিএনপির বিক্ষোভ

মইনুল ইসলাম

পঞ্চগড়ে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের নির্বাচনী ব্যানার অপসারণকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যার পর জেলা প্রশাসনের উদ্যোগে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান থেকে পঞ্চগড়-১ আসনের এ প্রার্থীর ব্যানার অপসারণ করা হয়।
বিষয়টি জানাজানি হলে ক্ষুব্ধ হয়ে ওঠেন নেতাকর্মীরা। তারা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন এবং ব্যানার অপসারণের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান। কর্মসূচিতে অংশ নেওয়া নেতারা অভিযোগ করেন, নির্বাচনী আচরণবিধির অজুহাতে একতরফাভাবে বিএনপির ব্যানার অপসারণ করা হচ্ছে, যা নির্বাচনের নিরপেক্ষতা ও সুষ্ঠুতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে। তারা অবিলম্বে অপসারিত ব্যানার পুনঃস্থাপন এবং এ ধরনের পক্ষপাতমূলক কার্যক্রম বন্ধের দাবি জানান।
এ সময় নেতাকর্মীরা আরও অভিযোগ করেন, ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী মো. সারজিস আলমের রঙিন ব্যানার ও প্রচারসামগ্রী নিয়েও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেওয়া হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। অথচ বিএনপি প্রার্থীর ব্যানার কোনো প্রকার পূর্ব নোটিশ ছাড়াই অপসারণ করা হয়েছে বলে তারা দাবি করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত ছিল। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।



ফেসবুক কর্নার