June 26, 2026, 1:19 am
শিরোনাম :
নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

প্রতিবন্ধীদের জন্য ৫ শতাংশ কোটা রেখে বাকি সব ক্ষেত্রেই মেধার ভিত্তিতে নিয়োগ হওয়া উচিত: তারেক রহমান

অভয়নগর প্রতিবেদক

ক্ষমতায় গেলে প্রতিবন্ধীদের জন্য ৫ শতাংশ কোটা বহাল রেখে বাকি সব ক্ষেত্রে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় চট্টগ্রামের হোটেল রেডিসনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সাড়ে চারশ শিক্ষার্থীর সঙ্গে আয়োজিত ‘ইয়ুথ পলিসি টক’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। কোটা ব্যবস্থা নিয়ে তরুণদের প্রশ্নের জবাবে তিনি এই অবস্থান তুলে ধরেন।

তারেক রহমান বলেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে কোটা সংস্কারে মেধাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তিনি বলেন, “প্রতিবন্ধীদের জন্য ৫ শতাংশ কোটা রেখে বাকি সব ক্ষেত্রেই মেধার ভিত্তিতেই নিয়োগ হওয়া উচিত। পাহাড় থেকে সমতল—সারা দেশেই মেধার মূল্যায়ন করা হবে।” তার মতে, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত হলে প্রশাসন ও রাষ্ট্রব্যবস্থা আরও কার্যকর হবে।

প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে চলা এই অনুষ্ঠানে তরুণরা দুর্নীতি, শিক্ষা, পরিবেশ, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। জলবায়ু পরিবর্তন ও জলাবদ্ধতা প্রসঙ্গে তারেক রহমান বলেন, চট্টগ্রাম ও ঢাকাসহ বড় শহরগুলোতে জলাবদ্ধতা একটি বড় সমস্যা। এটি নিরসনে খাল খননের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে বিএনপির। পাশাপাশি পাঁচ বছরে ৫০ কোটি গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

দুর্নীতি প্রসঙ্গে তারেক রহমান বলেন, সরকার থেকে যদি স্পষ্ট বার্তা যায় যে দুর্নীতি কোনোভাবেই সহ্য করা হবে না, তাহলে অনিয়ম ও দুর্নীতি স্বাভাবিকভাবেই অনেকাংশে কমে যাবে। অনুষ্ঠান শেষে তরুণদের উদ্দেশে তিনি বলেন, হতাশ না হয়ে আশাবাদী থাকতে হবে। তরুণদের হাত ধরেই আগামী দিনের বাংলাদেশ গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। পরে তিনি পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত জনসভায় যোগ দিতে হোটেল ত্যাগ করেন।



ফেসবুক কর্নার