March 7, 2026, 1:51 pm
শিরোনাম :
গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী ভাঙ্গুড়ার শরৎনগর পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া কাতার থেকে এলএনজি নিয়ে বাংলাদেশের পথে কার্গো জাহাজ গাইবান্ধায় দানকৃত জমি দখলমুক্ত করে বাজার স্থাপনের দাবি এলাকাবাসীর ঈদ উপলক্ষে ২৮০ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ স্বপ্নের অংকুর যুব সংগঠনের বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহর মোকামতলায় নতুন কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন: শিক্ষার প্রসারে প্রতিশ্রুতি প্রতিমন্ত্রী মীর শাহে আলমের যে ভুলে বন্ধ হবে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথ, সতর্কতা জারি ফাইনালের আগে ‘অপয়া’ হোটেল বদলাল ভারত

আ.লীগ যে অত্যাচার করেছে আমরা সেটি করতে চাই না: আমিনুল হক

অভয়নগর প্রতিবেদক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিন যত এগোচ্ছে, ততই জোরদার হচ্ছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। রাজধানীর বিভিন্ন পাড়া-মহল্লায় সকাল থেকেই গণসংযোগে নেমেছেন বিএনপির প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় রোববার (২৫ জানুয়ারি) মিরপুরের পল্লবী এলাকায় নির্বাচনী প্রচারণা চালান ঢাকা-১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক।

গণসংযোগকালে আমিনুল হক বলেন, নির্বাচনে জয়ী হলে মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং নির্মূল করাই হবে তার প্রধান এজেন্ডা। তিনি বলেন, এসব অপরাধের কারণে সমাজে অস্থিরতা বাড়ছে এবং তরুণ প্রজন্ম ধ্বংসের মুখে পড়ছে। তাই কঠোর অবস্থান নিয়ে এসব অপরাধ দমনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

প্রচারণার সময় সাম্প্রতিক এক ঘটনার প্রসঙ্গ টেনে আমিনুল হক যশোরে ছাত্রলীগ নেতার স্ত্রী ও সন্তানের মৃত্যুর পরও সংশ্লিষ্ট নেতাকে প্যারোলে মুক্তি না দেওয়ার ঘটনায় নিন্দা জানান। তিনি বলেন, মানবিক দৃষ্টিভঙ্গি না থাকলে রাষ্ট্র পরিচালনায় জনগণের আস্থা তৈরি হয় না। এ ধরনের আচরণ রাজনৈতিক প্রতিহিংসারই বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন তিনি।

আমিনুল হক বলেন, নির্বাচিত হলে একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলাই হবে বিএনপির লক্ষ্য। তিনি স্পষ্ট করে বলেন, আওয়ামী লীগ যে ধরনের অত্যাচার ও নিপীড়নের রাজনীতি করেছে, বিএনপি সেই পথে হাঁটতে চায় না। জনগণের অধিকার ও মর্যাদা রক্ষা করেই রাষ্ট্র পরিচালনা করা হবে বলে জানান তিনি। এ সময় তিনি ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।



ফেসবুক কর্নার