April 24, 2026, 5:27 pm
শিরোনাম :
পরিত্যক্ত স্কুল ভবনে মাদক আসর, আতঙ্কে মণিরামপুরের স্থানীয়রা জকসুকে দলীয় কর্মসূচিতে ব্যবহারের অভিযোগে প্রতিবাদ ছাত্রদল-সমর্থিত প্রতিনিধিদের টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক অষ্টঘরিয়ায় পাপ্পু ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্টে বাহাদিয়া ক্লাবের জয় কলেজের শিক্ষিকাকে পেটানো ও ভাঙচুরের ঘটনা’য় বিএনপি নেতাকে-বহিষ্কার ওয়ারিশ গোপন করে জমি বিক্রির অভিযোগ, কালীগঞ্জে প্রতারণার শিকার ক্রেতা আধুনিকতার পিঠে মধ্যযুগ: রৌমারীতে জ্বালানি সংকটে ফিরছে ‘ঢেঁকি কল’ নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে আহত বহু যাত্রী আইডি যাচাইয়ে ন্যায্যমূল্যে ডিজেল পেয়ে স্বস্তিতে চুয়াডাঙ্গর কৃষকরা উত্তরায় রেস্টুরেন্ট ও বারে পুলিশের অভিযান, নারী-পুরুষসহ ১৪০ জন আটক

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি: জি এম কাদের

অভয়নগর প্রতিবেদক

জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ আসনের লাঙল প্রতীকের প্রার্থী জি এম কাদের অভিযোগ করেছেন, সরকার একটি বিশেষ দলকে বাড়তি নির্বাচনী সুযোগ দিতে পরিকল্পিতভাবে কাজ করছে। এর ফলে এখন পর্যন্ত নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। তিনি বলেন, জাতীয় পার্টির প্রার্থীদের ভোটের মাঠে নানাভাবে হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে, অথচ এসব বিষয়ে নির্বাচন কমিশন নীরব ভূমিকা পালন করছে। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে রংপুর নগরীর স্কাইভিউ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

জি এম কাদের বলেন, একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে হলে সব রাজনৈতিক দলকে সমান সুযোগ দিতে হবে। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন উল্লেখ করে তিনি বলেন, একটি বিশেষ দলকে সুবিধা দিতে গিয়ে অন্য দলগুলোকে পরিকল্পিতভাবে চাপে রাখা হচ্ছে। এ ধরনের পরিস্থিতিতে নির্বাচন কখনোই জনগণের কাছে বিশ্বাসযোগ্য হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

গণভোট প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, একটি পক্ষ সরকারি ক্ষমতা ও প্রশাসনিক প্রভাব ব্যবহার করে জনগণকে ‘হ্যাঁ’ ভোট দিতে বাধ্য করার চেষ্টা করছে। তার দাবি, এই গণভোট সংবিধানসম্মত নয়। তিনি বলেন, যদি ‘হ্যাঁ’ ভোট পাস করানো হয়, তাহলে সংসদ আর স্বাধীন ও সার্বভৌম থাকবে না, বরং একটি নির্দিষ্ট শক্তির নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানে পরিণত হবে। তাই দেশ ও গণতন্ত্র রক্ষার স্বার্থে জাতীয় পার্টি ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে।

জি এম কাদের আরও বলেন, দেশ বাঁচাতে যেকোনো মূল্যে ‘না’ ভোটকে বিজয়ী করতে হবে। এটি কোনো দলীয় বিষয় নয়, বরং দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্ন। তিনি দাবি করেন, এবারের নির্বাচনে জাতীয় পার্টির পক্ষে সাধারণ মানুষের মধ্যে ব্যতিক্রমধর্মী সাড়া দেখা যাচ্ছে এবং মাঠের বাস্তবতা বলছে, মানুষ বিকল্প শক্তি হিসেবে জাতীয় পার্টির দিকেই তাকিয়ে আছে। এ সময় জাতীয় পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার