April 24, 2026, 3:26 pm
শিরোনাম :
অষ্টঘরিয়ায় পাপ্পু ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্টে বাহাদিয়া ক্লাবের জয় কলেজের শিক্ষিকাকে পেটানো ও ভাঙচুরের ঘটনা’য় বিএনপি নেতাকে-বহিষ্কার ওয়ারিশ গোপন করে জমি বিক্রির অভিযোগ, কালীগঞ্জে প্রতারণার শিকার ক্রেতা আধুনিকতার পিঠে মধ্যযুগ: রৌমারীতে জ্বালানি সংকটে ফিরছে ‘ঢেঁকি কল’ নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে আহত বহু যাত্রী আইডি যাচাইয়ে ন্যায্যমূল্যে ডিজেল পেয়ে স্বস্তিতে চুয়াডাঙ্গর কৃষকরা উত্তরায় রেস্টুরেন্ট ও বারে পুলিশের অভিযান, নারী-পুরুষসহ ১৪০ জন আটক কর্ণফুলী টানেলে রাতের ট্রাফিক নিয়ন্ত্রণ: ছয় দিনের বিশেষ ব্যবস্থাপনা সুনামগঞ্জে হাওরে কৃষকের পাশে স্বেচ্ছাশ্রমে ধান কাটলেন স্বেচ্ছাসেবীরা যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ

ইসিকে নিরপেক্ষতা ও স্বচ্ছ ভোট গণনা নিশ্চিত করার আহ্বান শেখ রবিউলের

অভয়নগর প্রতিবেদক

ঢাকা-১০ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী শেখ রবিউল আলম রবি বলেছেন, নির্বাচন কমিশনকে (ইসি) নিরপেক্ষ থাকতে হবে এবং জনগণের রায় স্বচ্ছ ও গ্রহণযোগ্যভাবে গণনা নিশ্চিত করতে হবে।

রোববার (২৫ জানুয়ারি) নির্বাচনী প্রচারণার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভোটের ফলাফল যথাযথভাবে প্রতিফলিত না হলে গণতন্ত্র প্রশ্নবিদ্ধ হবে। বিজয়ী প্রার্থী যেন বৈধভাবে নির্বাচিত হয়, তা নিশ্চিত করার দায়িত্ব ইসির।

রবিউল আলম আরও বলেন, দেশটিতে লেভেল প্লেয়িং ফিল্ড বিদ্যমান, তবে প্রকৃত লেভেল প্লেয়িং ফিল্ড ভোটের মাধ্যমে নিশ্চিত হয়। সব দল ও প্রার্থী অবাধে প্রচারণা চালাচ্ছেন, তবে কোনো দলের বেশি সমর্থন থাকা স্বাভাবিক গণতান্ত্রিক বাস্তবতা।

এলাকাবাসীর দুর্ভোগ তুলে ধরে তিনি বলেন, ওয়াসা, ডেসা, তিতাস ও সিটি করপোরেশনসহ গুরুত্বপূর্ণ সেবা খাতের কার্যকারিতা না থাকায় সাধারণ মানুষের জীবনযাত্রা ক্রমেই কঠিন হয়ে উঠেছে। ঢাকায় পরিচ্ছন্নতা সংকট, পানি সমস্যা এবং গ্যাসের ঘাটতি এখন সবচেয়ে বড় সমস্যা। এছাড়া মাদকের ভয়াবহ প্রভাব সমাজে ছড়িয়ে পড়েছে; বিক্রি ও সরবরাহ বন্ধ করে মাদক নিয়ন্ত্রণ করতে হবে।



ফেসবুক কর্নার