October 8, 2026, 6:28 am
শিরোনাম :
নাটোর স্টেশনে জার্মান নাগরিকের ব্যাগ চুরি, শনাক্ত অভিযুক্ত বিদায়ের পর মেসিকে নিয়ে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হওয়ার গুঞ্জন সড়ক চাঁদাবাজি বন্ধে নতুন কমিটিকে কাজে লাগানোর আশা রিজভীর আরও ১১ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন আবেদন ইউজিসিতে সাতকানিয়ায় বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলা, নিহত ৩ আহত ৩৬ আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়কে নিম্নমানের খোয়া, এলজিইডির নির্দেশ উপেক্ষার অভিযোগ ভালুকায় নারী শ্রমিককে তুলে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ২ সুবর্ণচরে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দুই লাখ টাকা জরিমানা  শাইনপুকুর সিরামিকে বকেয়া বেতন নিয়ে শ্রমিক অসন্তোষ 

দেশের ভেতরে পোস্টাল ব্যালট পাঠানো শুরু

অভয়নগর প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের ভেতরে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধিত ভোটারদের কাছে ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৬ জানুয়ারি) থেকে এই ব্যালট পাঠানো কার্যক্রম শুরু হয়। নির্বাচনের দিন দায়িত্ব পালনকারী সরকারি কর্মচারীরা আগেভাগে এই ব্যবস্থার মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

সোমবার সকালে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল একসঙ্গে ঘোষণা করা হবে। এ কারণে ফল প্রকাশে কিছুটা সময় লাগতে পারে। তিনি আরও বলেন, ভোটের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পর পৌঁছানো ব্যালট গণনায় অন্তর্ভুক্ত করা হবে না।

আচরণবিধি লঙ্ঘন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড বিদ্যমান থাকায় প্রার্থীরা নির্বিঘ্নে প্রচারণা চালাতে পারছেন। আচরণবিধি ভঙ্গের অভিযোগ থাকলে ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি অথবা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করতে হবে। বিদেশে অবস্থানরত প্রবাসীদের আচরণবিধি ভঙ্গের দায় সংশ্লিষ্ট ব্যক্তির ওপর বর্তাবে বলেও জানান তিনি।

ইসি সূত্র জানায়, দেশে ও বিদেশে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার প্রবাসী পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছেন, যার প্রায় অর্ধেক দেশের ভেতরে অবস্থান করছেন। উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।



ফেসবুক কর্নার