June 26, 2026, 11:50 pm

জামায়াত আমিরের গাড়ি থেকে অস্ত্রসহ আটক ৩

অভয়নগর প্রতিবেদক

মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজ উদ্দিন খানের ব্যবহৃত গাড়ি থেকে ধারালো চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় তিনজনকে আটক করা হয়।

আটকরা হলেন— বাংলা এডিশনের মেহেরপুর জেলা প্রতিনিধি ও জামায়াত কর্মী সেলিম রেজা (২৭), জেলা জামায়াত আমিরের ফেসবুক পেজের অ্যাডমিন শাহারুল ইসলাম এবং গাড়িচালক ইজারুল হক।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে শহরের হোটেল বাজার চার রাস্তার মোড়ে যৌথ বাহিনীর চেকপোস্টে গাড়ি তল্লাশির সময় তাদের আটক করা হয়। মেহেরপুর সদর থানার উপ-পরিদর্শক বিএম রানা জানান, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে সাদা রঙের একটি নোয়া মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-১৯-৪১৪৬) চেক করা হয়।

গাড়ি থেকে ৩টি ফোল্ডিং ডাবল স্টিক, ১টি বিদেশি কুড়াল, ১টি ইলেকট্রিক শকার, ১টি প্লাস, ৩টি ওয়াকিটকি, ৪টি চার্জার ও ১টি হ্যান্ড মাইক উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অস্ত্রশস্ত্র ও গাড়িটি জব্দ করা হয়।



ফেসবুক কর্নার