June 24, 2026, 7:10 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

প্রান্তিক যুবকদের দক্ষতা উন্নয়নে আলীকদমে সেনাবাহিনীর উদ্যোগ ড্রাইভিং ও কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন

সুভ্রত দে

বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীর বেকার যুবকদের কর্মসংস্থানমুখী দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ড্রাইভিং প্রশিক্ষণ ও কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি ২০২৬) সকালে আলীকদম উপজেলার মোরুং কল্যাণ ছাত্রাবাস প্রাঙ্গণে আলীকদম সেনাজোনের উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান, এএফডব্লিউসি, পিএসসি—৬৯ ব্রিগেড কমান্ডার, বান্দরবান রিজিয়ন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর যুবসমাজকে দক্ষ ও স্বাবলম্বী করে গড়ে তুলতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এই প্রশিক্ষণের মাধ্যমে যুবকরা বাস্তব জীবনে কাজে লাগানোর মতো দক্ষতা অর্জন করবে এবং ভবিষ্যতে টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।”
তিনি আরও বলেন, বর্তমান সময়ে ড্রাইভিং ও কম্পিউটার প্রশিক্ষণ অত্যন্ত চাহিদাসম্পন্ন দক্ষতা, যা যুব সমাজকে আত্মনির্ভরশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আলীকদম সেনাজোনের সদস্যরা, প্রশিক্ষণার্থী যুবকরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই উদ্যোগে স্থানীয় প্রান্তিক জনগোষ্ঠীর বেকার যুবকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আশার সঞ্চার হয়েছে। প্রশিক্ষণার্থীরা জানান, এমন প্রশিক্ষণ তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে এবং ভবিষ্যৎ গঠনে নতুন দিগন্ত খুলে দেবে।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শান্তি, উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানমুখী নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।



ফেসবুক কর্নার