March 6, 2026, 6:19 am
শিরোনাম :
জামালপুরে স্ত্রীকে হত্যা করে মরদেহ পোড়ানোর চেষ্টা, আইনজীবী স্বামী আটক মাগুরায় আওয়ামীলীগ কার্যালয় সামনে পতাকা উত্তোলন আগুন ও ভাংচুর, আটক ৩ কুড়িগ্রামে নয় বছর ধরে ভাঙা ব্রিজ, যাতায়াতে আতঙ্কে ২০ হাজার মানুষ সরিষাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদকসেবী গ্রেফতার রমজানকে ঘিরে বাজার তদারকি জোরদার: রামপালে তিন ব্যবসায়ীকে জরিমানা জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা আরও এক দেশে সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের আনোয়ারায় গ্যাস সংকটে দুই সার কারখানার উৎপাদন বন্ধ একযোগে রাশিয়ার ৪ যুদ্ধজাহাজে ভয়াবহ হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি ৫ দিন ধরে ইন্টারনেট নেই ইরানে

কোস্ট গার্ডের মাধ্যমে বন্দি বিনিময়: ভারতে গেল ২৩ জেলে, দেশে ফিরল ১২৮

অভয়নগর প্রতিবেদক

বাংলাদেশ–ভারত বন্দি বিনিময় চুক্তির আওতায় ২৩ জন ভারতীয় জেলেকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে এবং ভারত থেকে ১২৮ জন বাংলাদেশি জেলে দেশে ফিরে এসেছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে উদ্ধারপ্রাপ্ত বাংলাদেশি জেলেদের মোংলায় বাংলাদেশ কোস্ট গার্ডের পশ্চিম জোন সদর দপ্তরে আনার পর তাদের স্বজনদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ড (ঢাকা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গত বছরের ১৮ ও ২৩ অক্টোবর বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক সমুদ্র সীমারেখা সংলগ্ন বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে মাছ ধরার সময় দুটি ভারতীয় ফিশিং বোটসহ ২৩ জন ভারতীয় জেলেকে আটক করে।
অন্যদিকে, গত বছরের ১৬, ১৭, ১৯ ও ৩০ নভেম্বর ভারতের জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে পাঁচটি বাংলাদেশি ফিশিং বোটসহ ১২৮ জন বাংলাদেশি জেলেকে আটক করে ভারতীয় কোস্ট গার্ড।
পরবর্তীতে উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে বন্দি বিনিময়ের সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ কোস্ট গার্ডের তত্ত্বাবধানে বাংলাদেশ–ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনে বাংলাদেশে আটক থাকা ২৩ জন ভারতীয় জেলেকে দুটি ফিশিং বোটসহ ভারতীয় কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়।
একই সময় ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে পাঁচটি ফিশিং বোটসহ ১২৮ জন বাংলাদেশি জেলেকে গ্রহণ করে বাংলাদেশ কোস্ট গার্ড।
শুক্রবার বিকেলে জেলেদের মোংলায় নিয়ে আসার পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, ভারতীয় জেলেরা বাংলাদেশে প্রায় ৩ মাস ৯ দিন এবং বাংলাদেশি জেলেরা ভারতে প্রায় আড়াই মাস কারাভোগ করেন।



ফেসবুক কর্নার