October 10, 2026, 11:38 am
শিরোনাম :
বিদেশি শক্তির ইন্ধনে অস্থিরতা সৃষ্টির অভিযোগ বিজেপি সভাপতির পুত্রসন্তানের মা হওয়ার খবর ঘিরে আলোচনায় নীলম মুনির ভারতে ‘কালো জরুরি অবস্থা’ জারির অভিযোগ আপ নেতাদের প্রশ্ন ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল, ক্ষুব্ধ হাসনাত আব্দুল্লাহ ৪০ মিনিট বন্ধের পর শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক অমাবস্যার রাতেও পরীমনির ছাদে চাঁদ, নেটিজেনদের কৌতূহল ওমরাহ পালন করে জীবনের শ্রেষ্ঠ দিনের অনুভূতি জানালেন কেয়া পায়েল চতুর্থ শ্রেণিতে নতুন খেলাধুলার বই চালুর ঘোষণা আমিনুলের চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

“ভোটাধিকার ও উন্নয়নের অঙ্গীকার” : ড. ফরিদুল

আরিফ হাসান রামপাল বাগেরহাট

বাগেরহাট জেলার রামপাল উপজেলার ৫ নম্বর রাজনগর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ধানের শীষ প্রতীকের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি ২০২৬) আয়োজিত এ জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে রাজনগর ইউনিয়ন জনসমুদ্রে পরিণত হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৩ (রামপাল–মোংলা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন,
“ধানের শীষ এ দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্রের প্রতীক। এই প্রতীকের বিজয়ের মধ্য দিয়েই জনগণের হারানো ভোটাধিকার পুনরুদ্ধার হবে।”
ড. শেখ ফরিদুল ইসলাম আরও বলেন, রামপাল ও মোংলা অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত ও বঞ্চিত। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে এ অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং অবকাঠামোগত উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। জনগণের অংশগ্রহণে জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক সরকার গঠনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
জনসভাস্থলে নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন—
‘ভোটাধিকার ফিরিয়ে দাও’,
‘ধানের শীষে ভোট দাও’,
‘গণতন্ত্র মুক্তি পাক’,
‘রামপাল-মোংলায় ধানের শীষ, জনগণের শেষ ভরসা’।
বক্তারা বলেন, আজকের জনসভা প্রমাণ করেছে রাজনগরের মানুষ আর নীরব নয়। সাধারণ জনগণ পরিবর্তন চায়, গণতন্ত্র চায় এবং নিজেদের ভোটের অধিকার পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হয়েছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত বিএনপির সব স্তরের নেতৃত্ব ঐক্যবদ্ধ থাকলে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না।
জনসভায় উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণে সমাবেশটি প্রাণবন্ত হয়ে ওঠে।
বক্তারা বলেন, ধানের শীষের বিজয় কেবল একটি নির্বাচনী প্রতীকের জয় নয়; এটি জনগণের হারানো ভোটাধিকার ফিরিয়ে আনার সংগ্রামের প্রতীক। পাশাপাশি রামপাল-মোংলা অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়।
জনসাধারণের ব্যাপক উপস্থিতি ও নেতাকর্মীদের উচ্ছ্বাসে স্পষ্ট হয়ে ওঠে যে, আসন্ন নির্বাচনে বিএনপি শক্ত অবস্থানে রয়েছে এবং ধানের শীষের বিজয়ের সম্ভাবনা ক্রমেই দৃঢ় হচ্ছে। এই জনসভা পুরো এলাকায় একটি স্পষ্ট বার্তা দিয়েছে—জনগণ তাদের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ ও সচেতন।



ফেসবুক কর্নার