April 29, 2026, 11:37 am
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে থানা থেকে লুট হওয়া বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার সড়কে শৃঙ্খলা ফেরাতে ঝিনাইদহে ট্রাফিক পুলিশের কঠোর অবস্থান: ছাড় পাবেন না কেউ!! গাজীপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও বিদেশি মদসহ আটক ২ কালীগঞ্জে ঘুষের ভিডিও ভাইরাল: এলজিইডির হিসাবরক্ষক সাময়িক বরখাস্ত নলডাঙ্গায় শ্রমিক অধিকার ও ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কালবৈশাখীর মৌসুমে বাড়ছে বজ্রপাতে প্রাণহানি, সচেতনতাই হতে পারে রক্ষাকবচ কুড়িগ্রামে বাঁশেরতলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৫ চার মাসেও নিখোঁজ যুবক উদ্ধার হয়নি, পঞ্চগড়ে পরিবারের মানববন্ধন ও অপহরণের অভিযোগ দিনাজপুরে আলোচিত অলেদা বেওয়া হত্যা রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ সংঘর্ষ মামলার প্রধান আসামি বিএনপি নেতা থানায় গিয়ে গ্রেপ্তার

৪০ বছরের রাজনীতিতে ইতি টানলেন বিএনপি নেতা গোলাম মাহবুব

মাসুম বিল্লাহ

বরিশাল জেলা বিএনপির সদস্য ও বানারীপাড়া উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম মাহবুব ওরফে মাহবুব মাস্টার দীর্ঘ চার দশকের রাজনৈতিক জীবনের ইতি টেনেছেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) তিনি বরিশাল জেলা বিএনপির দক্ষিণ জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্রে তিনি বরিশাল জেলা বিএনপির সদস্য এবং বানারীপাড়া উপজেলা বিএনপির সহসভাপতির পদ থেকে অব্যাহতি চান। একই দিন তিনি নিজের ফেসবুক আইডিতে ওই পদত্যাগপত্রটি প্রকাশ করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার সৃষ্টি করে।
পদত্যাগপত্রে গোলাম মাহবুব উল্লেখ করেন, তিনি প্রায় ৪০ বছর ধরে সুনামের সঙ্গে বিএনপির রাজনীতি করে আসছেন। দীর্ঘ এই রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। টানা ১৭ বছর কঠিন সময় পার করেও দলের সঙ্গে অবিচলভাবে যুক্ত ছিলেন বলেও তিনি উল্লেখ করেন।
তবে সাম্প্রতিক সময়ে দলের অভ্যন্তরে বিশৃঙ্খলা, দ্বন্দ্ব ও প্রতিহিংসামূলক আচরণ বেড়ে যাওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেন। এসব পরিস্থিতি আর সহ্য করতে না পেরে তিনি বিএনপির সব পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
পদত্যাগের পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে গোলাম মাহবুব জানান, তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তিনি বলেন, ‘আমি ইনসাফের দলে যোগ দিয়েছি। যতদিন বেঁচে থাকব, জামায়াতে ইসলামীর সঙ্গেই কাজ করে যাব।’
এ বিষয়ে জেলা বিএনপির দায়িত্বশীলদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।



ফেসবুক কর্নার