November 20, 2026, 2:23 pm
শিরোনাম :
আগুনে মানুষ পোড়ানোর রাজনীতি প্রত্যাখ্যানের আহ্বান গাজী আতাউর রহমানের সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি দোলন গ্রেপ্তার মালয়েশিয়া থেকে চরফ্যাশনে ফিরল আনাছের মরদেহ প্রধানমন্ত্রীর জন্মদিনে ৬২ হাজার নিমচারা ও মগ বিতরণ নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ তিনজন গ্রেপ্তার বাঁশখালীতে সরকারি উচ্চ বিদ্যালয়ের ফটকে ‘বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়’ লেখা ব্যানার রাস পূজা ঘিরে সুন্দরবনে বাড়তি নিরাপত্তা, মাঠে একাধিক টিম ঝিনাইদহে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এখন ইজিবাইক চালক স্বর্ণের দুল-নাকফুল ছিনতাইয়ের সময় হামলায় বৃদ্ধার মৃত্যু পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাসার গেটে আগুন দেওয়ার চেষ্টা, তদন্তে পুলিশ

মণিরামপুরে স্বতন্ত্র কলস প্রতীকের প্রার্থীর এজেন্টকে ৫ হাজার টাকা জরিমানা

মাসুম বিল্লাহ মনিরামপুর যশোর

যশোর-৫ (মণিরামপুর) সংসদীয় আসনে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকালে আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী এম. ইকবাল হোসেনের কলস প্রতীকের নির্বাচনী এজেন্ট মো. হুমায়ন কবিরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাচনী আচরণবিধি ২০২৫-এর ২৭(ক) ধারায় এই জরিমানা আরোপ করেন যশোর জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাওমীদ হাসান।
তথ্য অনুযায়ী, শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে মণিরামপুর উপজেলা পরিষদের গেট সংলগ্ন সরকারি প্রতিষ্ঠানের বেষ্টনীর গাছে নির্বাচনী ফেস্টুন টানানোর অভিযোগে মো. হুমায়ন কবিরকে স্বশরীরে উপস্থিত করে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পরে তাৎক্ষণিকভাবে তার কাছ থেকে নগদ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহির দায়ান আমিন। মোবাইল কোর্ট পরিচালনায় মণিরামপুর থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কেউই আইনের ঊর্ধ্বে নয়।



ফেসবুক কর্নার