June 24, 2026, 4:30 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

ভোটের মাঠে নিরপেক্ষ নিরাপত্তা নিশ্চিতে যশোর অঞ্চলে ১৮৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ইকরামুল ইসলাম

উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলজুড়ে বিপুল সংখ্যক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
শনিবার (তারিখ) সকাল ১০টায় যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।
তিনি বলেন, নির্বাচন কমিশন ও সরকারের নির্দেশনা অনুযায়ী বিজিবি সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে বিজিবি।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৮টি জেলার ১০৮টি উপজেলার ৬২টি সংসদীয় আসনে মোট ১৮৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে যশোর ব্যাটালিয়নের আওতাধীন ৩টি জেলার ১৬টি উপজেলায় ১১টি সংসদীয় আসনে দায়িত্ব পালন করছে ৩১ প্লাটুন বিজিবি সদস্য।
এছাড়া সীমান্ত নিরাপত্তা জোরদারে চেকপোস্ট স্থাপন, ডমিনেশন পেট্রোল পরিচালনা, ড্রোন ও বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির র‌্যাপিড অ্যাকশন টিম (RAT), কুইক রেসপন্স ফোর্স (QRF), হেলিকপ্টার এবং বিশেষায়িত কে-নাইন (K-9) ডগ স্কোয়াড প্রস্তুত রাখা হয়েছে।



ফেসবুক কর্নার