April 29, 2026, 10:29 am
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে থানা থেকে লুট হওয়া বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার সড়কে শৃঙ্খলা ফেরাতে ঝিনাইদহে ট্রাফিক পুলিশের কঠোর অবস্থান: ছাড় পাবেন না কেউ!! গাজীপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও বিদেশি মদসহ আটক ২ কালীগঞ্জে ঘুষের ভিডিও ভাইরাল: এলজিইডির হিসাবরক্ষক সাময়িক বরখাস্ত নলডাঙ্গায় শ্রমিক অধিকার ও ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কালবৈশাখীর মৌসুমে বাড়ছে বজ্রপাতে প্রাণহানি, সচেতনতাই হতে পারে রক্ষাকবচ কুড়িগ্রামে বাঁশেরতলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৫ চার মাসেও নিখোঁজ যুবক উদ্ধার হয়নি, পঞ্চগড়ে পরিবারের মানববন্ধন ও অপহরণের অভিযোগ দিনাজপুরে আলোচিত অলেদা বেওয়া হত্যা রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ সংঘর্ষ মামলার প্রধান আসামি বিএনপি নেতা থানায় গিয়ে গ্রেপ্তার

নবীনগরে সর্ষে ফুলের মধু সংগ্রহে ব্যস্ত মৌচাষীরা

অভয়নগর প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় শীত শেষ না হতেই বসন্তের আগমনের আগেই সর্ষে ফুলের ঘ্রাণে মৌ মৌ করছে চারপাশ। হলুদ সর্ষে ফুলে ছেয়ে যাওয়া মাঠে এখন মৌচাষিদের কর্মব্যস্ততা চোখে পড়ার মতো।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের সর্ষে ক্ষেতগুলোতে দেশের নানা প্রান্ত থেকে আগত মৌচাষীরা মৌমাছির বাক্স স্থাপন করে মধু সংগ্রহ শুরু করেছেন। সর্ষে ফুলের পাশাপাশি ধনিয়া ও মূলা ফুল থেকেও সংগ্রহ করা হচ্ছে উন্নতমানের প্রাকৃতিক মধু।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি বছর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে মৌচাষীরা নবীনগরে এসে সর্ষে ও ধনিয়া ফুলের নির্যাস থেকে মধু সংগ্রহ করেন। এ বছর উপজেলার রছুল্লাবাদ, শ্যামগ্রাম, রতনপুর, শিবপুর ও শ্রীরামপুর ইউনিয়নের বিভিন্ন মাঠে প্রায় ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০টি মৌবাক্স স্থাপন করা হয়েছে।
মৌচাষীরা জানান, সর্ষে ফুলের মধুর চাহিদা ও দাম দুটোই ভালো হওয়ায় প্রতিবছরই তারা এখানে আসেন। অনুকূল আবহাওয়া থাকলে এ মৌসুমে ভালো উৎপাদনের আশা করছেন তারা।
এ বিষয়ে স্থানীয় কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা জানান, প্রাকৃতিকভাবে উৎপাদিত এই মধু স্বাস্থ্যসম্মত ও পুষ্টিগুণে ভরপুর। নবীনগরের কৃষকরাও চাইলে মৌচাষে উদ্যোক্তা হতে পারেন। এজন্য উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে সরেজমিনে প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।



ফেসবুক কর্নার