April 29, 2026, 10:31 am
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে থানা থেকে লুট হওয়া বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার সড়কে শৃঙ্খলা ফেরাতে ঝিনাইদহে ট্রাফিক পুলিশের কঠোর অবস্থান: ছাড় পাবেন না কেউ!! গাজীপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও বিদেশি মদসহ আটক ২ কালীগঞ্জে ঘুষের ভিডিও ভাইরাল: এলজিইডির হিসাবরক্ষক সাময়িক বরখাস্ত নলডাঙ্গায় শ্রমিক অধিকার ও ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কালবৈশাখীর মৌসুমে বাড়ছে বজ্রপাতে প্রাণহানি, সচেতনতাই হতে পারে রক্ষাকবচ কুড়িগ্রামে বাঁশেরতলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৫ চার মাসেও নিখোঁজ যুবক উদ্ধার হয়নি, পঞ্চগড়ে পরিবারের মানববন্ধন ও অপহরণের অভিযোগ দিনাজপুরে আলোচিত অলেদা বেওয়া হত্যা রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ সংঘর্ষ মামলার প্রধান আসামি বিএনপি নেতা থানায় গিয়ে গ্রেপ্তার

নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দেওয়া হবে: ডা. ইকরামুল বারী টিপু

অভয়নগর প্রতিবেদক

নওগাঁ-৪ (মান্দা) আসনের ধানের শীষের এমপি প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী। ক্ষমতায় যেতে ব্যর্থ হওয়ার আশঙ্কা থেকেই তারা অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তবে জনগণকে সঙ্গে নিয়ে এসব ষড়যন্ত্র রুখে দেওয়া হবে।
শুক্রবার বিকেলে নওগাঁর মান্দা উপজেলার গণেশপুর ইউনিয়নের বাঙ্গালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা সমবায় দলের আয়োজনে এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. টিপু বলেন, দেশের জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের শক্তিই সব ষড়যন্ত্রের জবাব দেবে। কোনো অপশক্তিকে নির্বাচন প্রক্রিয়া ভণ্ডুল করতে দেওয়া হবে না।
উপজেলা সমবায় দলের সভাপতি আব্দুল মতিন মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সমবায় দল কেন্দ্রীয় কমিটির সভাপতি নুর আফরোজ বেগম জ্যোতি।
সভায় আরও বক্তব্য দেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা ইসলাম, উপজেলা মহিলা দলের সভাপতি নার্গিস আক্তার এবং উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবাইদুল হকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।



ফেসবুক কর্নার