April 29, 2026, 10:28 am
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে থানা থেকে লুট হওয়া বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার সড়কে শৃঙ্খলা ফেরাতে ঝিনাইদহে ট্রাফিক পুলিশের কঠোর অবস্থান: ছাড় পাবেন না কেউ!! গাজীপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও বিদেশি মদসহ আটক ২ কালীগঞ্জে ঘুষের ভিডিও ভাইরাল: এলজিইডির হিসাবরক্ষক সাময়িক বরখাস্ত নলডাঙ্গায় শ্রমিক অধিকার ও ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কালবৈশাখীর মৌসুমে বাড়ছে বজ্রপাতে প্রাণহানি, সচেতনতাই হতে পারে রক্ষাকবচ কুড়িগ্রামে বাঁশেরতলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৫ চার মাসেও নিখোঁজ যুবক উদ্ধার হয়নি, পঞ্চগড়ে পরিবারের মানববন্ধন ও অপহরণের অভিযোগ দিনাজপুরে আলোচিত অলেদা বেওয়া হত্যা রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ সংঘর্ষ মামলার প্রধান আসামি বিএনপি নেতা থানায় গিয়ে গ্রেপ্তার

বগুড়ার ধুনটে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোরের বিরুদ্ধে মামলা

অভয়নগর প্রতিবেদক

বগুড়ার ধুনট উপজেলায় বরই খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের কলা বাগানে নিয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছামিদুল হাসান (১৬) নামে এক কিশোরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে ধুনট থানায় মামলাটি করেন। অভিযুক্ত ছামিদুল হাসান উপজেলার চিকাশি ইউনিয়নের ভালুকাতলা গ্রামের সুবেল প্রামানিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ জানুয়ারি বিকেল আনুমানিক ৫টার দিকে অভিযুক্ত কৌশলে শিশুটিকে বরই খাওয়ানোর কথা বলে বাড়ির পাশের একটি কলা বাগানে নিয়ে যায়। সেখানে শিশুটির ওপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে অভিযুক্ত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
পরবর্তীতে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে শিশুটিকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার উপপরিদর্শক (এসআই) মুনজুর মোর্শেদ মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



ফেসবুক কর্নার