March 10, 2026, 10:48 pm
শিরোনাম :
র‍্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার সাব-রেজিস্ট্রার অফিসে প্রধান সহকারীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, তদন্ত শুরু ভাঙ্গুড়ায় জাতীয়তাবাদী তাঁতী দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন মৌলভীবাজারে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযান, আটক ২২ সড়ক বিভাগে অনিয়মের অভিযোগ, বেলা ১১টাতেও তালাবদ্ধ নির্বাহী প্রকৌশলীর দপ্তর তাড়াশে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত রাজশাহীতে প্রেসক্লাব সভাপতির ওপর হামলা মামলায় দুই আসামি গ্রেপ্তার জনপ্রিয় আজমপুর রেলস্টেশন বন্ধের দ্বারপ্রান্তে : সিগন্যাল চুরি ও রহস্যজনক কার্যক্রমে উদ্বেগ পানছড়িতে ভাতাভোগী আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

কুষ্টিয়া-২ আসনে ধানের শীষের গণজোয়ার: ফকিরাবাদে বিশাল নির্বাচনী পথসভা

ফয়সাল আহমেদ  (ভেড়ামারা) কুষ্টিয়া

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে এক বিশাল নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ফকিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই জনসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে বলেন, “শহীদ জিয়ার আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নয়ন দর্শন নিয়ে আমরা সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। ধানের শীষ জয়যুক্ত হলে অবহেলিত এই জনপদে প্রতিটি ঘরে পৌঁছে দেওয়া হবে ফ্যামিলি কার্ড এবং কৃষকদের ভাগ্য বদলে প্রবর্তন করা হবে কৃষক কার্ড।”
তিনি আরও উল্লেখ করেন, এই কার্ডগুলোর মাধ্যমে প্রান্তিক মানুষ সরাসরি সরকারি সুযোগ-সুবিধা পাবেন এবং কৃষি খাতে বিপ্লব সাধিত হবে। এ সময় তিনি এলাকার রাস্তাঘাটের আধুনিকায়ন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং বেকার যুবকদের জন্য কর্মসংস্থান তৈরির লক্ষ্যে বিশেষ মহাপরিকল্পনা তুলে ধরেন।
বক্তাদের বক্তব্য:
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. মুহ. তৌহিদুল ইসলাম আলম। তিনি বলেন, “জনগণ এবার পরিবর্তনের পক্ষে। ধানের শীষের গণজোয়ার দেখে প্রতিপক্ষ ভীত হয়ে পড়েছে।”
মোকারিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহাদৎ হোসেনের সভাপতিত্বে এবং ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজান আলীর সঞ্চালনায় সভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটাররা অংশগ্রহণ করেন।
বক্তারা আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীকে জয়যুক্ত করার আহ্বান জানান। মোকারিমপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই সভাটি এক পর্যায়ে বিশাল জনসমুদ্রে পরিণত হয়।



ফেসবুক কর্নার