October 10, 2026, 11:38 am
শিরোনাম :
বিদেশি শক্তির ইন্ধনে অস্থিরতা সৃষ্টির অভিযোগ বিজেপি সভাপতির পুত্রসন্তানের মা হওয়ার খবর ঘিরে আলোচনায় নীলম মুনির ভারতে ‘কালো জরুরি অবস্থা’ জারির অভিযোগ আপ নেতাদের প্রশ্ন ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল, ক্ষুব্ধ হাসনাত আব্দুল্লাহ ৪০ মিনিট বন্ধের পর শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক অমাবস্যার রাতেও পরীমনির ছাদে চাঁদ, নেটিজেনদের কৌতূহল ওমরাহ পালন করে জীবনের শ্রেষ্ঠ দিনের অনুভূতি জানালেন কেয়া পায়েল চতুর্থ শ্রেণিতে নতুন খেলাধুলার বই চালুর ঘোষণা আমিনুলের চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

লৌহজংয়ে সেনাবাহিনীর অভিযানে ‘বুলেট গ্যাং’ প্রধান নুরুল আমিন বুলেট গ্রেপ্তার, অস্ত্র–মাদক উদ্ধার

অভয়নগর প্রতিবেদক

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে আলোচিত ‘বুলেট গ্যাং’-এর প্রধান নুরুল আমিন বুলেট ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তাদের নিয়ন্ত্রণাধীন একটি টিনের ঘর থেকে বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
শনিবার (৩১ জানুয়ারি) ভোরে উপজেলার মেদেনীমন্ডল ইউনিয়নের যশলদিয়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন যশলদিয়া (কান্দিপাড়া) এলাকার নুরুল আমিন বুলেট (৩৭) এবং তার সহযোগী সুকুমার হাওলাদার (৩৮)।
মুন্সিগঞ্জ আর্মি ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃত দুজনই ওই এলাকার শীর্ষ সন্ত্রাসী ও চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারির পর সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
অভিযানকালে বুলেটের নিয়ন্ত্রণাধীন একটি টিনের ঘরের আড়াল থেকে একটি ৭.৬৫ এমএম টিটি-৩৩ বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি, ৫ কেজি গাঁজা, ৫০ গ্রাম হেরোইন, ৫০ গ্রাম আফিম, ১৪ বোতল ফেনসিডিল, ৮টি মোবাইল ফোন, ২টি দেশীয় ধারালো অস্ত্র এবং মাদক বিক্রির নগদ ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়।
পদ্মা সেতু উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন জানান, সেনাবাহিনী গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত অবৈধ অস্ত্র-মাদক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
স্থানীয়দের মতে, এই অভিযানের মাধ্যমে এলাকায় দীর্ঘদিনের সন্ত্রাস ও মাদকচক্রের একটি বড় অংশ ভেঙে দেওয়া সম্ভব হয়েছে।



ফেসবুক কর্নার