November 24, 2026, 1:51 pm
শিরোনাম :
দীর্ঘ ১৮ বছর জেলখাটার পর  প্যারোলে মুক্তি  বাদল ফরাজি চাঁপাইনবাবগঞ্জে পাচারের সময় ৭০০ বস্তা সার জব্দ কাপাসিয়ায় জমি দখলের নতুন কৌশল! পৈত্রিক সম্পত্তিতে একের পর এক কবর দেওয়ার অভিযোগ ফটিকছড়িকে অশান্ত করার অপচেষ্টা সহ্য করা হবে না: এমপি সরোয়ার আলমগীর বেনাপোলে বিএনপি নেতার বাড়ীতে বোমা হামলার প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ ভারতকে এত কিছু দিয়েও পলাতক হাসিনা একটা বিমান পর্যন্ত পাচ্ছেন না: আসিফ মাহমুদ দৌলতপুরে রবি প্রণোদনায় ৫ হাজার ২৭০ কৃষক পাবেন বিনামূল্যে বীজ ও সার ছাতকে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার দিরাইয়ে নামজারির আশ্বাসে অর্থ নেওয়ার অভিযোগে ভূমি অফিসের গাড়িচালক লামায় অবৈধ বালুর সাত পয়েন্টে অভিযান

কাউখালীতে সেনাবাহিনীর চেকপোস্টে গাঁজাসহ দু’জন আটক

মাসুম বিল্লাহ স্টাফ

 

পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি চৌরাস্তায় বাংলাদেশ সেনাবাহিনীর স্থাপিত চেকপোস্টে অভিযান চালিয়ে গাঁজাসহ দু’জনকে আটক করা হয়েছে। আটকরা হলেন বরিশাল-পিরোজপুরগামী মুন্না পরিবহনের বাসচালক হান্নান মৃধা (৪৩) এবং কুয়াকাটা থেকে খুলনাগামী একটি বাসের যাত্রী উজ্জ্বল হাওলাদার (৩০)। সেনাবাহিনী সূত্রে জানা যায়, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে শিয়ালকাঠি চৌরাস্তায় চেকপোস্টে যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে ওই দুইজনকে আটক করে তাদের দেহ তল্লাশি করা হলে গাঁজা উদ্ধার করা হয়।পরে উদ্ধারকৃত গাঁজাসহ আটক দু’জনকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাউখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।



ফেসবুক কর্নার