April 29, 2026, 11:48 am
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে থানা থেকে লুট হওয়া বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার সড়কে শৃঙ্খলা ফেরাতে ঝিনাইদহে ট্রাফিক পুলিশের কঠোর অবস্থান: ছাড় পাবেন না কেউ!! গাজীপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও বিদেশি মদসহ আটক ২ কালীগঞ্জে ঘুষের ভিডিও ভাইরাল: এলজিইডির হিসাবরক্ষক সাময়িক বরখাস্ত নলডাঙ্গায় শ্রমিক অধিকার ও ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কালবৈশাখীর মৌসুমে বাড়ছে বজ্রপাতে প্রাণহানি, সচেতনতাই হতে পারে রক্ষাকবচ কুড়িগ্রামে বাঁশেরতলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৫ চার মাসেও নিখোঁজ যুবক উদ্ধার হয়নি, পঞ্চগড়ে পরিবারের মানববন্ধন ও অপহরণের অভিযোগ দিনাজপুরে আলোচিত অলেদা বেওয়া হত্যা রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ সংঘর্ষ মামলার প্রধান আসামি বিএনপি নেতা থানায় গিয়ে গ্রেপ্তার

পঞ্চগড় এ উন্নয়ন  ভাবনা শীর্ষক  মত বিনিময় সভা, ব্যারিষ্টার  নওশাদ জমির

অভয়নগর প্রতিবেদক

৩১ শে জানুয়ারী, শনিবার দুপুর ১২ টায়,
পঞ্চগড় জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের হলরুমে আজ জেলা উন্নয়নকে কেন্দ্র করে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে,সভায় জেলার ব্যবসা-বাণিজ্য,  শিল্পায়ন, কর্মসংস্থান ও অবকাঠামোগত অগ্রগতির বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা হয়, জেলার সার্বিক উন্নয়নে সরকারি,বেসরকারি উদ্যোগের সমন্বয় এবং ব্যবসায়ীদের ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়,চেম্বারের সম্মানিত ট্রেজারার   মোঃ রুবেল পাটোয়ারীর সঞ্চালনায় এবং
চেম্বারের সম্মানিত সভাপতি আলহাজ্ব শরীফ হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ সভায় চেম্বারের সম্মানিত সদস্যবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং বিভিন্ন খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, তারা জেলার সম্ভাবনা, বিদ্যমান সমস্যা এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন,বিশেষ করে সীমান্তঘেঁষা এ জেলার বাণিজ্য সম্প্রসারণ, কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তায় কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে প্রস্তাবনা আসে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মোঃ নওশাদ জমির, তিনি তার বক্তব্যে বলেন, পঞ্চগড়ের উন্নয়ন সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল এবং পরিকল্পিত উদ্যোগ নিলে এ জেলাকে বাণিজ্য ও বিনিয়োগের একটি শক্তিশালী অঞ্চলে পরিণত করা সম্ভব, তিনি ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়ে কার্যকর সমাধানের আশ্বাস দেন।
তিনি আরও উল্লেখ করেন, স্থানীয় শিল্প ও ব্যবসা খাতকে এগিয়ে নিতে প্রয়োজন নীতিগত সহায়তা, সহজ ঋণপ্রাপ্তি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ তৈরি,
এ ক্ষেত্রে চেম্বার ও সংশ্লিষ্ট অংশীজনদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

আলোচনা সভাটি প্রশ্নোত্তর ও উন্মুক্ত মতবিনিময়ের মধ্য দিয়ে শেষ হয়। অংশগ্রহণকারীরা এ ধরনের উন্নয়নমুখী আলোচনা সভা নিয়মিত আয়োজনের ওপর গুরুত্ব দেন



ফেসবুক কর্নার