June 24, 2026, 6:53 am
শিরোনাম :
মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের

রাউজানে র‍্যাব-৭’র অভিযানে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার

সাগর বড়ুয়া চট্টগ্রাম

চট্টগ্রামের রাউজান পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি পাইপগান ও কার্তুজ উদ্ধার করেছে র‍্যাব-৭। শুক্রবার রাত প্রায় সোয়া ৯টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রহমতপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
র‍্যাব-৭’র সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি রাউজান পৌর এলাকায় অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হলে র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা দ্রুত পালিয়ে যায়।
পালানোর সময় তারা একটি সাদা রঙের প্লাস্টিকের ব্যাগ ফেলে যায়। পরে জসিম কোম্পানির একটি বসতবাড়ির পাশের পুকুরের পশ্চিম পাড়ের ঝোপ থেকে ব্যাগটি উদ্ধার করা হয়। ব্যাগ তল্লাশি করে একটি দেশীয় তৈরি পাইপগান, চারটি শটগানের কার্তুজ, দুটি পিস্তলের কার্তুজ এবং একটি লোহার পাইপ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে র‍্যাব



ফেসবুক কর্নার