October 10, 2026, 7:15 am
শিরোনাম :
দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষায় আলেমদের দায়িত্বশীল হওয়ার আহ্বান হাসনাতের জামায়াতের রাজনীতি দলীয় স্বার্থকেন্দ্রিক, অভিযোগ রিজভীর আলেমদের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ার আহ্বান হাসনাতের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় প্রাথমিক সেবা সম্প্রসারণে কাজ করছে সরকার কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যার রহস্য উদ্‌ঘাটন ঢাকার বাসে প্রতিদিন ৫২ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ ঢাকার বাসে প্রতিদিন ৫২ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ সড়কের বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করলেন মাহমুদা মিতুর কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে হত্যা, ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন ইজিবাইকে লিথিয়াম ব্যাটারির পরীক্ষামূলক প্রকল্প, সম্প্রসারণের পরিকল্পনা সরকারের- প্রতিমন্ত্রী। 

পোরশায় শহিদ দিবস পালনে প্রস্তুতিমূলক সভা

অভয়নগর প্রতিবেদক

জাতীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন উপলক্ষে নওগাঁর পোরশা উপজেলায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) ও ইউএনও (ভারপ্রাপ্ত) মোসা. নাবিলা ফেরদৌস। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) শাহ আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।
সভায় একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, প্রভাতফেরি, আলোচনা সভা এবং দোয়া মাহফিল আয়োজনের বিষয়ে আলোচনা হয়। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভাষা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। দিবসটির তাৎপর্য নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম গ্রহণেরও প্রস্তাব আসে।
উপস্থিত বক্তারা বলেন, ভাষা শহিদদের আত্মত্যাগের চেতনা ধারণ করে দিবসটি পালন করা সবার দায়িত্ব। সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে কর্মসূচি বাস্তবায়নে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় সার্বিক প্রস্তুতি নিশ্চিত করতে বিভিন্ন উপকমিটি গঠন এবং দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।



ফেসবুক কর্নার