June 24, 2026, 6:17 pm
শিরোনাম :
এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪

ঘাটাইলে জমি বিরোধে লাথিতে বৃদ্ধার মৃত্যু, আটক ১

অভয়নগর প্রতিবেদক

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের রসুলপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে রওশনারা (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত রওশনারা স্থানীয় মজিবরের স্ত্রী।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মজিবরের সঙ্গে তার ছোট ভাই হবিবরের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য নাহিদের মাধ্যমে সালিশের উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যেই রোববার দুপুরে মজিবর ও তার স্ত্রী জমিতে পানি দিতে গেলে হবিবর ও তার স্ত্রী ফাতেমা বাধা দেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। অভিযোগ রয়েছে, একপর্যায়ে হবিবর রওশনারার পেটে লাথি মারলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহতের স্বামী মজিবর বাদী হয়ে হবিবর ও তার স্ত্রী ফাতেমার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। ঘাটাইল থানা পুলিশ জানায়, অভিযুক্ত ফাতেমাকে আটক করা হয়েছে এবং মূল অভিযুক্ত হবিবর পলাতক রয়েছে।
থানার ওসি (তদন্ত) প্রভাষ কুমার বসু বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।



ফেসবুক কর্নার