November 19, 2026, 4:22 am
শিরোনাম :
কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু আ. লীগের সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিদ্যুৎ বিল নিয়ে মন্তব্য, ৭৬ দিন পর মুক্তি পেলেন সিফাত গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধ হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ, টুঙ্গিপাড়ায় সাব-জেলের প্রস্তাব

মাগুরা সরকারি কলেজের নতুন উপাধ্যক্ষ আব্দুল ওয়াদুদ বিশ্বাস

Reporter Name

মোঃ রাশিদুল ইসলাম, মাগুরা প্রতিনিধি।
মাগুরার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আব্দুল ওয়াদুদ বিশ্বাসকে কলেজটির নতুন উপাধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে তার পদায়নের আদেশ জারি করা হয়। পরবর্তীতে রবিবার সকালে তিনি উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেন।
যোগদান উপলক্ষে কলেজের অধ্যক্ষ, অফিসার্স কাউন্সিল, রেড ক্রিসেন্ট সোসাইটি, রোভার স্কাউটস, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, অফিস সহকারী-কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর আব্দুল হাকিম বিশ্বাসও নবনিয়ুক্ত উপাধ্যক্ষকে অভিনন্দন জানান।



ফেসবুক কর্নার