April 23, 2026, 7:35 pm
শিরোনাম :
ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ

শিবচরে উৎসবমুখর পরিবেশে শুরু বার্ষিক পরীক্ষা

Reporter Name

সাইফুল ইসলাম আকাশ, শিবচর উপজেলা প্রতিনিধি
মাদারীপুরের শিবচরে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে বৃহস্পতিবার শুরু হয়েছে ২০২৫ শিক্ষাবর্ষের মাধ্যমিক পর্যায়ের বার্ষিক পরীক্ষা। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ও শিবচর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তত্ত্বাবধানে উপজেলার ১টি সরকারি ও ৭৬টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির পরীক্ষা অনুষ্ঠিত হয়।
৭৭টি প্রতিষ্ঠানে গণিত বিষয়ের পরীক্ষায় অংশ নেয় ৫০ হাজারের বেশি শিক্ষার্থী। শিবচর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নন্দকুমার মডেল ইনস্টিটিউশন, শিরুয়াইল উচ্চ বিদ্যালয়, পাঁচ্চর উচ্চ বিদ্যালয়সহ সব পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল সন্তোষজনক এবং পরিবেশ ছিল মনোরম।
সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা গ্রহণ করা হয়। একইদিন মাদারীপুর সদর, রাজৈর, কালকিনি ও ডাসার উপজেলাতেও মাধ্যমিক পর্যায়ের বার্ষিক পরীক্ষা শুরু হয়।
শিবচর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, “সরকারি বিধি অনুসরণ করে শিক্ষার্থীদের মেধা যাচাই ও সামগ্রিক অগ্রগতি নিশ্চিত করতে পরীক্ষাক্রম শুরু হয়েছে। ৭৭টি বিদ্যালয়ের শিক্ষক, পরিচালনা পর্ষদ ও অভিভাবকদের সহযোগিতায় পরীক্ষা সুষ্ঠুভাবে চলছে।”



ফেসবুক কর্নার