April 23, 2026, 7:35 pm
শিরোনাম :
ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ

শ্যামনগরে কিশোরীর জলবায়ু সহনশীল ভবিষ্যৎ প্রকল্পে SRHR অ্যাক্সেস নিশ্চিতকরণে মতবিনিময় সভা

Reporter Name

এস কে সিরাজ, শ্যামনগর।।
জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার আয়োজনে এবং সিবিএম গ্লোবাল বাংলাদেশের সহায়তায় “কিশোরীর জলবায়ু সহনশীল ভবিষ্যৎ” প্রকল্পের আওতায় কমিউনিটি পর্যায়ে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার (SRHR) সেবা অ্যাক্সেসযোগ্যতা নিশ্চিতকরণের লক্ষ্যে OPD সদস্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সরকারি কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার শ্যামনগর উপজেলা কৃষি অফিসের হলরুমে সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অষ্টমী মালোর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক রাশেদ হোসাইন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জিয়াউর রহমান, কৃষি কর্মকর্তা নাজমুল হক, ইউডিসি কর্মকর্তা প্রণব বিশ্বাস, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক এস কে সিরাজ, সাংবাদিক আবু সাইদ, মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি সুমাইয়া জান্নাত এবং বিভিন্ন ইউনিয়নের সমাজকর্মীরা।
সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধী কিশোরীদের SRHR সেবার সুযোগ নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। মাঠ পর্যায়ে তথ্যপ্রদান, স্বাস্থ্যসেবা, অধিকার সচেতনতা এবং সুবিধাবঞ্চিত কিশোরীদের সহায়ক পরিবেশ তৈরিতে যৌথভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
সভায় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত OPD সদস্যরা তাদের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ এবং স্থানীয় বাস্তবতার কথা তুলে ধরেন। তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণের দাবি জানান।



ফেসবুক কর্নার