April 23, 2026, 7:33 pm
শিরোনাম :
ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ

জনদুর্ভোগ কমাতে লোহাগাড়া থানার চমকপ্রদ উদ্যোগ

মোহাম্মদ মিজান চট্টগ্রাম প্রতিনিধি

মোঃ মিজান, লোহাগাড়া (চট্টগ্রাম) :
চট্টগ্রামের লোহাগাড়ার আমিরাবদ রেলস্টেশন এলাকার দীর্ঘদিনের যানজট ও বিশৃঙ্খলা নিরসনে চমকপ্রদ উদ্যোগ নিয়েছে লোহাগাড়া থানা প্রশাসন। শনিবার রাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে ফুটপাত দখল, অবৈধ পার্কিং ও অনিয়মিত দোকান বসানো বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।
প্রশাসনের এই কার্যকর পদক্ষেপে এলাকায় স্বস্তি ফিরেছে। স্থানীয়রা জানান, প্রতিদিন সকাল-বিকেলে রেলস্টেশন এলাকায় যানজট ও পথচারীর ভোগান্তি নিত্যদিনের ঘটনা ছিল। থানার আকস্মিক উদ্যোগে এখন যাতায়াত সহজ হয়েছে, এবং শৃঙ্খলা ফিরতে শুরু করেছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, “আমিরাবদ স্টেশন এলাকা দীর্ঘদিন ধরে বিশৃঙ্খলার মধ্যে ছিল। আমরা জনগণের স্বার্থে অভিযান শুরু করেছি এবং এটি চলমান থাকবে। অবৈধ পার্কিং, ফুটপাত দখল কিংবা অনিয়মিত দোকান—কোনো বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।” তিনি আরও বলেন, “আমাদের মূল লক্ষ্য হলো জনগণের নির্বিঘ্ন চলাচল ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা।”



ফেসবুক কর্নার