June 25, 2026, 7:33 pm
শিরোনাম :
নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

নির্বাচন পেছানোর আশঙ্কা দেখছে না জামায়াত: গোলাম পরওয়ার

Reporter Name

 

মোঃ ইসমাইল হোসেন।

জামায়াতে ইসলামী নির্বাচন পেছানোর আশঙ্কা দেখছে না বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
সোমবার (৮ ডিসেম্বর) সিইসিসহ নির্বাচন কমিশনারদের সাথে বৈঠক শেষে একথা জানান তিনি।

মিয়া গোলাম পরওয়ার জানান, ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের জন্য পদক্ষেপ নিতে ইসির প্রতি আহ্বান জানিয়েছেন তারা। এজন্য বিভিন্ন দাতা সংস্থার কাছ থেকে সহায়তা নেয়া যেতে পারে বলে পরামর্শ জামায়াতের।
এদিন, বেলা সাড়ে ১১টায় নির্বাচন ভবনে সিইসিসহ কমিশনারদের সাথে বৈঠকে বসেন জামায়াতের ৬ সদস্যের প্রতিনিধি দল। গত সপ্তাহে বিএনপি ও এনসিপির প্রতিনিধিরা সিইসির সাথে বৈঠক করে।

এর আগে, সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন।
অপরদিকে, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে ডা. শফিকুর রহমান বলেন, ব্যক্তি বা দলের জন্য নয়, জামায়াত জনগণের রাজনীতি করে। এ সময়, জামায়াত ধর্ম নিয়ে কাজ করলেও, ধর্মকে কখনই ব্যবহার করে না বলে উল্লেখ করেন তিনি।



ফেসবুক কর্নার