June 24, 2026, 6:46 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

নাটোরে বাবা-মেয়ের একসঙ্গে এইচএসসি পাস

রেজাউল করিম নাটোর প্রতিনিধি

মো: রেজাউল করিম, নাটোর প্রতিনিধি।।
‘শিক্ষার কোনো বয়স নেই’—এই কথা আবারও প্রমাণ করেছেন নাটোরের লালপুর উপজেলার বাঘা কাকড়ামারী গ্রামের আব্দুল হান্নান। ৪০ বছর বয়সে শিক্ষার প্রতি অদম্য আগ্রহ ও দৃঢ় মনোবল তাকে এনে দিয়েছে নতুন সাফল্যের গল্প। মেয়ের সঙ্গে একসঙ্গে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে উভয়েই দারুণ ফলাফল অর্জন করেছেন। প্রকাশিত ফলাফলে দেখা যায়, বাবা আব্দুল হান্নান পেয়েছেন জিপিএ-৪.৩৩ এবং মেয়ে হালিমা খাতুন পেয়েছেন জিপিএ-৩.৭১। বাবা বাঘা কাকড়ামারী কলেজ থেকে পরীক্ষা দিয়েছেন, আর মেয়ে গোপালপুর ডিগ্রি কলেজ থেকে।
এর আগে, ২০২৩ সালে দুজনেই একসঙ্গে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরিবার সূত্রে জানা যায়, ১৯৯৮ সালে প্রথমবার নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া আব্দুল হান্নান অকৃতকার্য হন। এরপর সংসারের দায়ে তিনি পড়াশোনা ত্যাগ করে গোপালপুর রেলগেট এলাকায় একটি ছোট চায়ের দোকান চালান। সময়ের সঙ্গে সংসার বড় হয়, কিন্তু শিক্ষার ইচ্ছা মনের কোণে সবসময় প্রবল থাকে। অবশেষে মেয়ের উৎসাহে ২৫ বছর পর আবার বই হাতে তুলে নেন তিনি।
মেয়ে হালিমা খাতুন বলেন, “ইচ্ছা থাকলে সবই সম্ভব। বাবার স্বপ্ন ছিল পড়ালেখা শেষ করা। এবার একসঙ্গে এইচএসসি পাস করতে পেরে আমি গর্বিত। সবাই আমাদের জন্য দোয়া করবেন।” আব্দুল হান্নান বলেন, “সংসারের চাপের কারণে স্বপ্নটা থেমে গিয়েছিল। মেয়ের এবং স্ত্রীর উৎসাহে আবার শুরু করি। এখন এইচএসসি পাস করেছি। ভবিষ্যতে পড়ালেখা চালিয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করব।” লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বলেন, এটি নিঃসন্দেহে অনুপ্রেরণাদায়ক দৃষ্টান্ত, যা সমাজে শিক্ষার প্রতি ইতিবাচক আগ্রহ সৃষ্টি করবে।



ফেসবুক কর্নার