June 24, 2026, 5:21 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা

মোঃ মহসিন কালিগঞ্জ সাতক্ষীরা

মোঃ মহাসিন, কালীগঞ্জ, সাতক্ষীরা।

সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির ইলেকট্রিশিয়ানদের উদ্যোগে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ইলেকট্রিশিয়ানদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(১৮ অক্টোবর) সকাল ১১টায় বাঁধন কমিউনিটি সেন্টার এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আফজাল হোসেন, সভাপতি, কেন্দ্রিয় কমিটি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শাহ্ মোঃ অহিদুজ্জামান শাহিন। বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন এ্যাডঃ মোঃ রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক, কেন্দ্রিয় কমিটি, ও মোঃ আলাউদ্দিন মিয়া, মোঃ নূরুল ইসলাম, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ বোরহান উদ্দীন, মোঃ সাইফুর রহমান শাহিন, মোঃ লিয়াকত হোসেন।

সভায় সাতক্ষীরার সকল উপজেলার প্রায় শতাধিক ইলেকট্রিশিয়ান অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, সংগঠনের ঐক্য ও সচেতনতা বৃদ্ধি পেলেই ইলেকট্রিশিয়ানদের সব ধরনের সমস্য ও প্রতিবন্ধকতা দূর করা সম্ভব হবে এবং তিনি আরও বলেন ইলেকট্রিশিয়ানদের পাশে থেকে তাদের অধিকার ও মর্যাদা রক্ষায় একসাথে কাজ করবেন।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ অলিউল্লাহ। অনুষ্ঠানটি সার্বিক আয়োজনে ছিলেন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির ইলেকট্রিশিয়ানদের আহবায়ক মোঃ কবির হোসেন, ও মোঃ আতিয়ার রহমান, শ্যামল কুমার দে প্রমূখ।

এই ধরনের সভার মাধ্যমে ইলেকট্রিশিয়ানদের সেতুবন্ধন আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।



ফেসবুক কর্নার