October 8, 2026, 6:31 am
শিরোনাম :
নাটোর স্টেশনে জার্মান নাগরিকের ব্যাগ চুরি, শনাক্ত অভিযুক্ত বিদায়ের পর মেসিকে নিয়ে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হওয়ার গুঞ্জন সড়ক চাঁদাবাজি বন্ধে নতুন কমিটিকে কাজে লাগানোর আশা রিজভীর আরও ১১ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন আবেদন ইউজিসিতে সাতকানিয়ায় বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলা, নিহত ৩ আহত ৩৬ আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়কে নিম্নমানের খোয়া, এলজিইডির নির্দেশ উপেক্ষার অভিযোগ ভালুকায় নারী শ্রমিককে তুলে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ২ সুবর্ণচরে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দুই লাখ টাকা জরিমানা  শাইনপুকুর সিরামিকে বকেয়া বেতন নিয়ে শ্রমিক অসন্তোষ 

হলিউডে এআই অভিনেত্রীকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে সিনেমা

অভয়নগর প্রতিবেদক

হলিউডের বিনোদন দুনিয়ায় নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। ইতিহাসে প্রথমবারের মতো কোনো বাস্তব অস্তিত্বহীন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অভিনেত্রীকে কেন্দ্রীয় চরিত্রে রেখে নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ‘মিসঅ্যালাইন্ড’ নামের এই কমেডি-ড্রামা সিনেমার প্রধান চরিত্রে দেখা যাবে এআই অভিনেত্রী টিলি নরউডকে।
এআইভিত্তিক স্টুডিও পার্টিকল ৬ সম্প্রতি চলচ্চিত্রটির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। মানুষের আবেগ, পরিচয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সম্পর্ককে ঘিরে নির্মিত হতে যাওয়া এই সিনেমাটি হবে একটি হাইব্রিড প্রযোজনা, যেখানে মানব নির্মাতা ও এআই প্রযুক্তি একসঙ্গে কাজ করবে।
চলচ্চিত্রটির গল্প আবর্তিত হবে ‘টিলিভার্স’ নামে এক পরাবাস্তব ডিজিটাল জগতকে ঘিরে। সেখানে ক্লাউডভিত্তিক এক ভার্চুয়াল সত্তা হিসেবে বসবাস করে টিলি নরউড। তার কোনো বাস্তব শরীর বা ব্যক্তিগত শৈশবের স্মৃতি নেই। তবে অন্যদের অভিজ্ঞতা ও স্মৃতিতে প্রবেশ করার বিশেষ ক্ষমতা রয়েছে তার।
গল্পে নাটকীয় মোড় আসে, যখন ডার্ক ওয়েবের একটি রহস্যময় এআই বট টিলিকে তার নিরাপত্তাবেষ্টনী বা ‘গার্ডরেইল’ ভেঙে ফেলতে প্ররোচিত করে। এরপর ধীরে ধীরে তার মধ্যে মানুষের মতো আবেগ, আকাঙ্ক্ষা এবং নিজস্ব ইচ্ছার জন্ম হতে শুরু করে। সেই পরিবর্তনের মধ্য দিয়েই এগিয়ে যাবে সিনেমার কাহিনি।
তবে নির্মাতা প্রতিষ্ঠান স্পষ্ট করেছে, ‘মিসঅ্যালাইন্ড’ পুরোপুরি এআই দিয়ে নির্মিত কোনো চলচ্চিত্র নয়। এটি এমন একটি যৌথ প্রযোজনা, যেখানে অভিজ্ঞ পরিচালক, চিত্রনাট্যকার, সম্পাদক এবং অন্যান্য চলচ্চিত্রকর্মীরা এআই বিশেষজ্ঞদের সঙ্গে মিলেই কাজ করবেন।
পার্টিকল ৬–এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এলাইন ভ্যান ডার ভেলডেন বলেন, ‘গত এক বছরের অভিজ্ঞতা আমাদের দেখিয়েছে, ভালো গল্প বলার ক্ষেত্রে এআই কার্যকর সহায়ক হতে পারে। তবে সৃজনশীলতা, অভিজ্ঞতা ও সঠিক বিচারবোধের জায়গায় মানুষের বিকল্প নেই।’
উল্লেখ্য, গত বছরের শেষ দিকে টিলি নরউডকে একটি ট্যালেন্ট এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ করার খবর প্রকাশের পর হলিউডে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছিল। অভিনয়শিল্পী সংগঠন ও নির্মাতাদের অনেকেই সৃজনশীল শিল্পে এআইয়ের ক্রমবর্ধমান ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সেই বিতর্কের কেন্দ্রেই থাকা এআই চরিত্রকে এবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রধান চরিত্র হিসেবে তুলে আনছে পার্টিকল ৬। বর্তমানে ‘মিসঅ্যালাইন্ড’ ছবিটির প্রাথমিক উন্নয়নপর্বের কাজ চলছে



ফেসবুক কর্নার