July 22, 2026, 10:21 pm
শিরোনাম :
কুমিল্লা থেকে অপহরণ করে চট্টগ্রাম নিয়ে ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস! এলাকায় চাঞ্চল্য খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তারের অভিযোগে শাস্তির মুখে ৩ নারী পুলিশ কর্মকর্তা দুধ দিয়ে গোসল করে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা যুবকের পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন! জুলকারনাইন সায়েরের পোস্ট আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক রংপুরে প্রি-পেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নেসকোর ৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা ডেভিল হান্ট’ অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তার শেরপুরে বাঙালি নদীর ভয়াল ভাঙন, বিলীন হচ্ছে বসতভিটা এরশাদ হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

চাঁদপুরে মসজিদের প্রবেশপথে দেওয়া হলো বাঁশের বেড়া

অভয়নগর প্রতিবেদক

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার একটি মসজিদের প্রবেশপথে বাঁশের বেড়া দেওয়াকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের অভিযোগ। তাদের দাবি, এতে মুসল্লিদের মসজিদে যাতায়াতে বিঘ্ন ঘটছে।
সোমবার (২০ জুলাই) দুর্গাপুর ইউনিয়নের ভূঁইয়াকান্দি দক্ষিণপাড়া বাইতুল আমান জামে মসজিদে এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, একই গ্রামের বাসিন্দা মোহাম্মদ রফিকুল ইসলাম মসজিদের প্রধান প্রবেশপথে বাঁশের বেড়া দিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন।
স্থানীয় সূত্র জানায়, ১৯৮২ সালে তিন ভাই—শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম ও মনির হোসেন—মসজিদের জন্য তিন শতাংশ জমি দান করেন। পরে জমির রেকর্ড-সংক্রান্ত জটিলতা নিরসনে শফিকুল ইসলাম ও মনির হোসেন আরও এক শতাংশ জমি মসজিদের নামে দান করেন। সেই জমিতেই দীর্ঘদিন ধরে মসজিদের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
এলাকাবাসীর অভিযোগ, গত কয়েক বছর ধরে মসজিদের বিভিন্ন উন্নয়নমূলক কাজে বাধা দিয়ে আসছেন রফিকুল ইসলাম। এর আগে মসজিদের গাছ কাটার অভিযোগও উঠেছিল তার বিরুদ্ধে। সর্বশেষ প্রবেশপথে বেড়া দেওয়ায় মুসল্লিদের চলাচলে ভোগান্তি তৈরি হয়েছে।

মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাহানুর আলম বলেন, প্রবেশপথ বন্ধ থাকায় মুসল্লিদের নিয়মিত যাতায়াত ব্যাহত হচ্ছে। একই ধরনের বক্তব্য দিয়ে কমিটির সভাপতি ইদ্রিস আলী প্রধান জানান, আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর চেষ্টা হলেও সমাধান হয়নি। পরে হঠাৎ করেই প্রবেশপথে বাঁশের বেড়া দেওয়া হয়।
তবে অভিযোগ অস্বীকার করেছেন মোহাম্মদ রফিকুল ইসলাম। তার দাবি, তিনি নিজের মালিকানাধীন জমিতে বেড়া দিয়েছেন, মসজিদের জায়গায় নয়। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, মসজিদ কমিটির কয়েকজন সদস্য তাকে হুমকি দিয়েছেন। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগও করেছেন বলে জানান তিনি।
এদিকে, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেছেন, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রবেশপথ বা জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ হয়ে থাকলে প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। উভয় পক্ষের সঙ্গে কথা বলে শান্তিপূর্ণ সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি



ফেসবুক কর্নার